শীতের দিন
আমাকে টানছে না আর শীতের অরণ্য
ওক ছায়ারা; ঘুমপাহাড়ের নিচে তোমার
মতো হে বিরহী যক্ষ নাকি মেষপালক
আমিও কবে হারিয়ে ফেলেছি রোদ কয়েন!
চতুদ্দিসে মনোটোনাস শীতকাল রিলকে
ট্রামে-ওয়ালে নোটিফিকেশন জুড়ে উড়ছে
শীতের পাতা; কেমন বয়স্ক সব দিন
পার হচ্ছে ঝাড়খণ্ড হয়ে নদীয়ার দিকে
ডালিম বিচির মতো একেকটা রাত দেখো
কীভাবে নেমে পড়েছে ম্যারাথন ট্র্যাকে।
©সূচনা বড়ুয়া। কবিতাটি ‘উইডের তালে তালে কয়েকজন সন্ধ্যা’ (প্রকাশক: উড়কি, ফেব্রুয়ারি ২০১৮)
কাব্যগ্রন্থ থেকে প্রয়াশিত হলো।
![]()
অসীম রহমান
কবিতার স্বাদ পেলাম।