নিঃশব্দে চলে যাওয়া

নিঃশব্দে চলে যাওয়া

 

১.

বৃষ্টি পড়ছে সবুজপত্রে

ভোরের আলো

অকস্মাৎ মাধবীর জেগে ওঠা

তোমরা তাকে যে নামেই ডাকো

হরিদ্রাভ, পীতাভ, ব্যালেরিনা

গাড়িবারান্দায় একটা কালো গুঁইসাপ সরসর চলে যাচ্ছে

তুমিও নিঃশব্দে

বেলেকান্দায় তোমার পাশের গ্রামেই হারিশ শেখ

এখান থেকে ওখানে যেতে

কয়েক যুগ

সিভিল ড্রেসে পলাতক যোদ্ধারা

লেফট-রাইট করতে করতে

নিঃশব্দে চলে যাওয়া

তুমিও…

 

২.

কথা বলতে বলতে

চোখ বুজে এলো

একগুচ্ছ করবীর স্মৃতি

কপালে ম্যাজেন্টা সিঁদুর

বুকের ভেতর বৃষ্টি নামে নৌকা টলোমলো

কথা বলতে বলতেই গাঢ় অন্ধকার

সূর্যাস্তের আগেই

সমুদ্রতীরে একটা লাশবাহী জাহাজ

খুব নিঃশব্দে চলে গেলে

বাতাস জানল না

তুমিও…

Loading

জন্ম ২০ সেপ্টেম্বর ১৯৭৫, মাদারীপুর শহরে নানাবাড়িতে। শৈশব হতেই ঢাকায় বেড়ে ওঠা। তিনি নৃবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা হতে। লিটল ম্যাগাজিনে লেখা শুরু করেছেন ২০০০ সালের পর থেকে। বিশেষত কবিতা, গল্প ও নৃবৈজ্ঞানিক লেখালেখি করেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: হারানো দোকান এল দরাদো (জনান্তিক, ফেব্রুয়ারি, ২০০৯), একজন আঙুল শুধু হেঁটে বেড়ায় (সংবেদ, ফেব্রুয়ারি, ২০১০) আর কারনেশন ফুটলো থরে থরে ( শুদ্ধস্বর ২০১৩), একটু একটু করে বোবা হয়ে যাচ্ছ তুমি (অ্যাডর্ন পাবলিকেশন, ফেব্রুয়ারী, ২০১৫), বারুদ লোবানের গন্ধ (চৈতন্য, ফেব্রুয়ারি ২০১৭), জলে ডোবা চাঁদ (ঐহিক প্রকাশনী, কলকাতা, জানুয়ারী ২০২০)। প্রকাশিত গল্পগ্রন্থ :পেন্ডুলাম ও শিশুর দোলনা (শুদ্ধস্বর, ফেব্রুয়ারি ২০১১), জৌলুসী বেওয়া (দেশ পাবলিকেশন্স, ২০১৬) উপন্যাস : অন্তর্গত করবী (দেশ পাবলিকেশন্স, ফেব্রুয়ারী ২০২১), কেউ জানতে চায় নি (দেশ পাবলিকেশন্স, ফেব্রুয়ারী ২০২২ )। । এছাড়া পিয়াস মজিদের সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন নির্বাচিত কবিতা: শামীম কবীর (অ্যাডর্ন পাবলিকেশন, ফেব্রুয়ারি, ২০১০)। তিনি কিছুদিন নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেছেন এবং কয়েকটি প্রতিষ্ঠানে গবেষণা কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। লিটল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন, জার্নাল ও দৈনিক পত্রিকায় লেখেন।

8 Comments

  1. “সূর্যাস্তের আগেই
    সমুদ্রতীরে একটা লাশবাহী জাহাজ
    খুব নিঃশব্দে চলে গেলে
    বাতাস জানল না
    তুমিও…” — অপূর্ব সুন্দর অনুভবে মোহনীয় চিত্রকল্প… অভিনন্দন কবি…

    সুন্দর মনের কবি সাহিত্যিক বন্ধুগণ,
    আমার সাম্প্রতিকতম কবিতা⌠ সৃষ্টি বিলাস ⌡ পড়ার আহ্বান ও আমন্ত্রণ জানাচ্ছি… যদি ভালো লেগে থাকে তবে আপনার অনুভূতি প্রকাশ করুন কেননা কেউ জানে না হয়তো আপনার দারুন সুন্দর কোনো মন্তব্য এবং প্রতিমন্তব্য থেকেই হয়তো কোনো কবিবন্ধু’র নতুন কোনো কবিতা’র জন্ম হচ্ছে প্রতিনিয়ত…!

    নিশ্চয়ই আপনার প্রিয় বন্ধু’কে এটি আনন্দ উপহার হিসেবে শেয়ার করে দিন…
    সকলের জন্যই রইলো শুভকামনা ও ভালোবাসা… শুভ হোক…

  2. খুব ভালো সংলাপ ধন্যবাদ কবিকে

  3. অভিমানী মন মন ভালো করতে কবিতা পড়তে পারেন ..

  4. সজীব আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ..

  5. অনেক ধন্যবাদ সুমাইয়া নুসরাত ..

  6. ভালো থাকুন ভালো লেখুন

  7. অসম্ভব সুন্দর একটি গল্প ছিলো। কেনো যেন বিশ্বযুদ্ধের একটি ছাপ খুজে পাচ্ছি এ গল্পে। অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা কবিতাটির জন্য।

  8. দুঃখগুলো নিরবে চলে।মিলিয়ে যেতে ফিরে আসে আবার। ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।

Leave a Reply

Skip to toolbar