Profile Photo

Waled MahmudOffline

  • Waled
  • Profile picture of Waled Mahmud

    Waled Mahmud

    4 years, 4 months ago

    হে নারী
    #ওয়ালেদ_মাহমুদ

    হে নারী,
    তুমি এই পৃথিবীর এক অবিচ্ছেদ্য অংশ।
    তুমি কি দুর্বল, তাতো নও, কিংবা
    যদিও বা হও, তা তোমার মননগত।
    একটি সহজ কথা কেন ভুলে যাও বারবার
    এ পৃথিবী দুর্বলের জন্য নয়, কেবলই সবলের।
    দেখ না শক্তিহীনতার উপর আছড়ে পড়ে সবাই
    সে শক্তিমান মানুষই হোক কিংবা প্রাণী!
    বৃহৎ মৎস্য ক্রমাগত ছোট্ট মৎস্য ভক্ষণ করে,
    আবার রয়েল বেঙ্গল টাইগার অপ্সরা হরিণীকেও।
    ভূমি দস্যুরা ক্রমাগত ঘ্রাস করে সাধারণের জমি
    তখন কেবলই তাকিয়ে অসহায় দৃষ্টি অঝর ধারায় কান্না
    বাপ-দাদার বংশ পরম্পরায় এতটুকু জমি
    হারায়ে নিঃস্ব পুরুষও চোখে শর্ষে ফুল দেখে।

    কন্যা, জায়া আর জননী, তোমরাই তো পুরুষের পূর্ণতা
    নারীর এই তিন রূপে্র সাথে পুরুষের অস্তিত্বের
    জানান দেয়ার মাঝেই সামাজিক কাঠামোর গঠন।
    তাই, হে নারী সংকীর্ণতা ঝেড়ে ফেলো, এগিয়ে যাও
    নিজেকে শক্তিশালী করার মন্ত্রে দীক্ষা নাও।
    এই ক্ষণস্থায়ী জীবনে সকলের জন্য একটিই সত্য
    বেঁচে থাকার যুদ্ধ সবাইকেই করতে হয়
    তা সে মানুষ কিংবা প্রাণী, শুধু যোগ্যতর বাঁচে।
    তাই দুর্বল সে নারীই হোক কিংবা পুরুষ, ছেলে কিংবা মেয়ে
    এই বিশ্ব ভ্রম্মান্ডের শিক্ষা একটাই, তুমি শক্তিমান হও।
    হে নারী, তুমিও শক্তিমান হও সকল ক্ষেত্রে।

    ৮ই মার্চ ২০২২

    7
    6 Comments
Skip to toolbar