-
বিশ্ব নারী দিবস
অরন্য হিল্লোলযুগে যুগে জন্মেছে যতো মহীয়সী নারী
নারী দিবসে জানাই তাদের সহস্র সালাম
অতীতে যারা দিয়েছে বিপদে জীবন পাড়ি
শ্রদ্ধায় শতবার করি স্মরণ তাদেরই নাম
রোকেয়ার জীবন কেটেছে আজীবন সংগ্রামে
নারী অধিকারের লড়াইয়ে ছিল তার অবদান
সুফিয়ার খ্যাতি হয়েছে কবিতার সুনামে
লেখনীর ধারে জেগে উঠে যেন তারই জয়গান
সংশপ্তক নাটকে ফেরদৌসির ছিল সাহসী অভিনয়
রানু চরিত্রে যেন ফুটেছিল সহস্র নারীর প্রতীবাদ
নবীনেরা ভুলে গেলেও সর্বযুগে নেই তার কোন ক্ষয়
নাট্যজগতে শক্তির ভারসাম্যে পেয়েছে এ বিরঙ্গনা সাধুবাদ
নতুন কুঁড়িতে ঈশিতার অভিনয়ে কেঁদেছিল স্বৈর সরকার
৮৯ এ কাঁপিয়েছিল বিটিভির মঞ্চ তার গানের মন্ত্রবলেনারী দিবসে উচ্চারিত হউক ঈশিতার জয় জয়কার
চাই ফিরে আসুক তারই হাত ধরে নতুন কুঁড়ি সদলবলে
হিমালয় জয় করে ওয়াসফিয়া এনেছে নারী জাতির গৌরব
অদম্য সাহসে দিয়েছে বাঙ্গালিকে আন্তর্জাতিক সৌরভ
এই বঙ্গ ললনা এনে দিয়েছে আরও বহু খ্যাতির উপহার
হিমালয়ের হিমচ্ছটা পড়ুক এ ললনায় আরেকটি বার
নারী দিবস আনুক শতভাগ সফলতা সকল অর্ধাঙ্গিনীর কাজে
তবেই হবে সার্থক নারী দিবসের স্লোগান যা ক্ষণে ক্ষণে মনে বাজে।7 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi



Best