-
বন্ধু আমার একদা বলেছিলো মোরে
তারে মায়া খুঁজিয়া দিতে
মনে করিয়ে দিচ্ছিলো বারংবার
ক্ষুধার্ত সে, মায়ায় মিটিবে তার খিদে।সীল গালা খামে জবাব দিলাম তার
ধ্যান চিন্তা চেতনার বিক্রিয়া
আর কাগজে কলমের মিলনেই হয়
শূন্য মস্তিষ্কের আহার।ছায়ানীড়ে কালো থাবার দাগ পড়েনা
তাই হতে পারে জমেনা সেথায় মায়া
স্থলভাগে কেউ দিনাতিপাত করে দু’পায়ায়
কেউ বিলাসিতায় খোঁজে চার পায়া।দুঃখ এখন সর্বস্তরে বিস্তৃত
কর্মযজ্ঞে নিম্ন আয়ি সব টলমল
কারও প্রতি নেই কারও মায়া
সম্পর্কে এখন দুর্গন্ধ ছড়ায়
কলুষিত ধোঁয়ায় স্বার্থ হয়েছে কালো।জলভাগে সব ভাসমান জীবন
মায়া ত্যাগীয়াছে মূল তীরে
আপন শব্দটিরে দিয়ে জলেতে বিসর্জন
জীবীকার তরে বিলীন হয়েছে সোপান ভীড়ে।আকাশ পথে একে অপরের খোঁজ লয়
যেথায় লেশমাত্র থাকেনা মায়া
নীল গালীচা তলেই লুকোনো যত ভয়
যেথায় নৌযান নেই, চলেনা চৌপায়া দু’পায়া
যেথায় অচল নেশার বাহন, অর্থ কায়া।জন্মের পর অঢেল মায়া মমতা ছিলো
তবে কি কর্তৃপক্ষ করিয়াছে অবহেলা?
অন্তিমকালে সুখ খুঁজিয়া কি লাভ….
যদি স্বচক্ষে না দেখে মায়া-মমতার মেলা..!🍀২৬/১২/২০২১🍀
✍️মোহাম্মদ নুরুল হোছাইন✍️8 Comments-
@neel আপনিই বলুন শিরোনাম এ কি দেওয়া যায়
-
@prithula অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা সুহৃদ 💜
-
@ovimanimon @drako আপনাদের সঙ্গই এই আমির এগিয়ে যাওয়ায় উৎসাহ <3

Mohammad Nurul Hossain
None
আমিতো সুপ্ত প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা
-একজন সরল মানুষ
যার সুখ এবং দুঃথের সমন্বয়টা খুবই মজার
কিছুটা আমার আমিত্বের প্রকাশ
আর কিছু অন্যের মঙ্গল কামনায় উড়ানো ফানুষ।
Friends
Abutaher-Tonmoy
@abutaher-tonmoy
Nader-Chowdhury
@nader-chowdhury
Mysha-Maliha-Hridy
@mysha-maliha-hridy
Arnob-Paul-Santu
@arnob-paul-santu
Shrabon
@shrabon
Umme Salma
@umme
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman



চমৎকার লেখা। শিরোনাম নেই কেন?