-
“বৃত্ত”
হয়নি ফেরা নীলের কাছে
ফিরিনি কোন প্রান্তরে,
হয়নি দেখা অবাক চোখে
ফেরারী কোন বন্দরে।
হয়নি জানা হৃদয় দিয়ে
মনের যত কথা,
হয়নি বোঝা আকুল হয়ে
লেপ্টে থাকা ব্যথা।
হয়নি বলা সময় করে সময় দিয়ে কেনা,
হয়নি পূরণ বাস্তবতায় পিষ্ট হওয়া ফেলনা কিছু বায়না।
যায়নি বাঁধা আপন করে আপন ভাবনা যত,
অভিমানে মন পুরেছে ছাই হয়েছে ক্ষত।
হয়নি জানা দেনা কত মিটিয়ে সকল পাওনা,
খুব সাধারন খুব আবেগী নিছক মিছে কল্পনা।
হয়নি মাপা জীবনটাকে একটু হাসির জন্য,
ছুটছে মানুষ হন্যে হয়ে থাকুক যত দৈন্য।
হয়নি পাওয়া কোন মেঘলা দিনের মাটির ভেজা গন্ধ,
হয়তো মানুষ চোখ মেলেছে
মনের কাছে অন্ধ।
হয়নি ছোঁয়া রোদ জানালায় মেঘরৌদ্রের খেলা,
পাখির গানে,ফুলের মাঝে, ঘাসফড়িং এর মেলা।
হয়নি চাওয়া মনের কাছে
ফেরারী কোন প্রহর,
খুব আবেগী খুব সাধারণ
“এ এমন ই এক নগর!”13 Comments-
@Moniruzzaman-Khan ধন্যবাদ
-
@toulot_kagaj আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ “তুলট” কে এবং সবাইকে। ঈদ মোবারক। সবাই ভাল থাকুন।
Friends
Mijanur rahoman ridoy
@mr-ridoy
Lamia Haque puspita
@pus-pi-ta
মাহবুবা করিম
@mahabuba-karim
Shayed-Khan
@shayed-khan
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Mafruha-Tabassum
@mafruha-tabassum
সুশান্ত সরকার
@sushanto
Bashir Ahmed
@bashirahmed
Mifrat-Fabiha
@mifrat-fabiha



দারুণ লেখা। আপনার লেখায় খুজে পাই এক অদ্ভুত ভাললাগা। মনে হয় যেন খুব সহজেই ছন্দবদ্ধ হয়ে এক সুন্দর কবিতা আপনা আপনি বলে যায় কবি।