-
ছড়া
মোঃতওহিদুল ইসলামআসল নকল দ্বন্দ্বের খেলা
চলছে মাঠে বেশ
কূল কিনারা পাইনা খোঁজে
তাই পাকিলো কেশ।
নরম গরম দ্বন্দ্ব চরম
আমি অসহায়
কি করবো এখন আমি
দুঃখে পরাণ যায়।
ভাব দেখে ভাবছি বসে
এই কি শনির দশা
আরাম করে রক্ত চুষে
কেন এত মশা?
বয়স আমার বেড়ে গেছে
বুদ্ধি গেছে কমে
ভাবের হাটে নকল পণ্য
কিনি চড়া দামে।
জ্ঞানী গুণী বোধহারা আজ
আমার মতো সব
সঠিক কাজে সবাই দেখি
থাকে আজ নীরব।
(২৪/০৪/২১ইং)2 Comments
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar

মানুষের ন্যায়বোধ অনেক সময় প্রশ্নের মুখে পড়ে। কবিতায় তা উঠে এসেছে। অভিনন্দন।