Profile Photo

নতুন করে শুরুOffline

  • Amrin-Shimu
  • Profile picture of নতুন করে শুরু

    নতুন করে শুরু

    4 years, 3 months ago

    প্রচেষ্টা
    চেষ্টা ছেড়ে দেওয়া উচিত না কখনোই,ভালো হওয়ার চেষ্টা করতে হবে সবসময়। সমস্যা থাকে, থাকবেই।কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করলে ক্ষমা করে দেওয়া উচিত। তাকে পরের বার বিশ্বাস করতে হবে এটা জরুরি না, কিন্তু মনের মধ্যে খারাপ চিন্তা গুলো আনা যাবে না।তাহলে পৃথিবী থেকে বিশ্বাস, ভালোবাসা নামক সুন্দর অনুভূতি গুলো হারিয়ে যাবে। কেউ সাহায্য চাইলে সাহায্য করা উচিত। করতে অপারগ হলে তাকে সরাসরি বলে দিতে হবে। মিথ্যা আশ্বাস দেওয়ার চেয়ে না বলে দেওয়া অনেক ভালো। মানুষ আমাদের নিয়ে কি ভাবে তা ভাবার দরকার নেই।নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়।কেউ যদি শুধু প্রয়োজন এর সম্পর্ক রাখে রাখুক, কষ্ট পাওয়ার দরকার নেই।সবারই তো সবাইকে প্রয়োজন। আমরা কাউকে সাহায্য করলাম, সে যদি পরে আমাদের সাহায্য না করে না করুক,তার সাহায্য ছাড়াই কাজ হয়ে যাবে, সৃষ্টিকর্তা কাউকেই সারাজীবন কষ্টের মধ্যে রাখেন না।দুনিয়ায় চলতে গেলে ভুল হবে,কষ্ট হবে,বিশ্বাস ভেঙে যাবে, কিন্তু ভেঙে পড়া যাবে না।নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে, নিজের জন্যই।মানসিক শান্তি ভালো চিন্তার মাঝেই থাকে, ভালো কাজের মধ্যেই থাকে। তাই প্রচেষ্টা চলবে সবসময়ই।

    2
    2 Comments
Skip to toolbar