-
ক্ষমাহীন তুমি
অরন্য হিল্লোলক্ষমাহীন তুমি করেছ আমায় নিঃস্ব
অবাক হয়ে তাকিয়ে দেখেছে এ বিশ্ব।
ক্ষমাহীন তুমি দাওনি আমায় ৩য় সুযোগ
নিজের ভুলে ডেকে এনেছ ঘোর দুর্যোগ।
ক্ষমাহীন তুমি করোনি অন্যায়ে আপোষ
তবে কেন আমার বেলায় ধরো যত দোষ,
ক্ষমাহীন তুমি করোনি কোনদিন দুর্নীতি
তবে কেন আমার বেলায় যত রাজনীতি।
ক্ষমাহীন তুমি হতে দাওনি কোন স্বজনপ্রীতি
তবে কেন আমার বেলায় তোমার যত ভীতি,
ক্ষমাহীন তুমি খুনিকে দিয়েছ সাজা মৃত্যুদন্ড
সন্ত্রাসীর সন্ত্রাসকে সমূলে করেছ লণ্ডভণ্ড।
ক্ষমাহীন তুমি এনেছ ভেজালের বিরুদ্ধে প্রতিরোধ
লোভীদের মাঝে গড়েছ সামাজিক মূল্যবোধ।
ক্ষমাহীন তুমি রাখনি বিদেশের অযাচিত আবদার
হতে দাওনি দেশে দারিদ্র, অভাব, মুদ্রাস্ফীতির পাহাড়।
ক্ষমাহীন তুমি জ্ঞানীদের করোনি দেশ থেকে বিতাড়িত
ঘটায় তারা দেশের উন্নয়ন যা ছিল জনগনের কাঙ্ক্ষিত।
সব কিছুর পরও আমার সামান্য ভুল পায়নি কখনো নিস্তার
আমার ভুলকে সাজা দিয়ে করেছ আরেক অন্যায়ের বিস্তার।
নিগৃহীত হয়েছি বলে ভেব না আমি হয়ে গেছি সদা দুর্বল
প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো থাকবে ক্ষোভ অবিচল,
তোমার দুর্বলতা আমিও জানি, হানবো তাতে মরণ আঘাত
পারবে না সেদিন সর্বশক্তি দিয়ে আমার নীলবিষের উৎখাত
আমিও জানি তুমিও জানো শক্তির উৎস কোথায়
তোমারই আজ্ঞাবহ বুদ্ধিজীবী দেবে সম্মান এবার আমায়
আজ থেকে জেনে রেখো পুনর্জন্ম হয়েছে এই আমার
তোমায় ছারাই জিতে নেব সত্যের পথে ন্যায়ের পুরস্কার ।
ভেবে রেখেছ কি নতুন করে ক্ষমা চাইবো তোমার পা ধরে ?
দিয়ে রাখো আশায় গুঁড়েবালি, শুধুই ভুগবে বেদনার জ্বরে।
অরন্যের হিল্লোলে নেই কোন প্রেমের মোহ ভালোবাসা
তাই তো অরন্যের বাইরেও বোঝে হিল্লোল প্রহসনের ভাষা।
হতে পারো তুমি সানন্দা, তুমি নন্দিনী, স্বর্গের অপ্সরা কিন্নরী
বহুরূপী হয়ে নিজের ছলনায় করেছ নিজেকে অপমানিত নারী ।
ক্ষমাহীন তোমায় আমি করবো না ক্ষমা যতোই রঙ্গ করো
অরন্য হিল্লোলকে চেননি আজও অবধি যতোই ভুল ধরো ।8 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi



চমৎকার