-
চাইলে দিবে
মোঃতওহিদুল ইসলামক্ষণিক জীবন আশা বড়
বেশতো ভালো এগিয়ে চল
ঐ জীবনকে শুদ্ধজলে
সাঁতার কেটে গড়ে তুল।
অন্ধ মোহে অবোধ হয়ে
চল যদি বাঁকা পথে
সোনার জীবন ধ্বংস হবে
শান্তি হারা হবে রাতে।
সরল পথে প্রেম করে
দু’হাত তুল তাঁর তরে
যিনি তোমার ডাক শুনে
শান্তি দেবে পূর্ণ করে।
চাওয়ার যদি কিছু থাকে
প্রাণ খোলে বলো তারে
যিনি সকল দিতে পারে
রহিম রহমান তোমার তরে।
সকল জীবের স্রষ্টা যিনি
একটু যদি তাঁরে চিনি
গুণে মানে বড় করে
সুখের চাবি দিবে তিনি।
(২৪/৪/২১ইং)2 Comments
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar

অভিনন্দন।