Profile Photo

আ.ক.ম. আবু সাইদOffline

  • A-K-M-Abu-Syed
  • Profile picture of আ.ক.ম. আবু সাইদ

    আ.ক.ম. আবু সাইদ

    • 4 years, 7 months ago

    জোছনা ভাঙ্গি পড়ে

    থালার মতো সুষম বৃত্ত উড়িছে আকাশময়,
    আলো বিনে এই মস্ত শহরে লাগবেনা আজ ভয়,
    শহরের যত কৃত্রিম বাতি দাও নিভিয়ে দাও,
    জোছনা তোমায় খুঁজিয়া ফিরিছে কেনইবা আর লুকাও,
    খোলাকাশ তলে দাড়িয়ে তাকাও উর্ধাকাশে,
    তারকারাজি দেখিবে সেথায় মুচকি হাসে,
    চোখ টিপে হয়তো, আদিম তারকা তোমার তরে,
    প্রেম নিবেদন পাঠাবে আলোর ঝর্না ধারে,
    আবছা দেখিবে লক্ষী-প্যাঁচার উড়ান মহড়া,
    জোনাক পোকারা বসায় বাতাসে আলোর পসরা,
    লভিবে সে আলো! আগ্রহভরে যতন করে!
    চলো তবে এই শহর ছেড়ে ধরনী তল অম্বর ধারে।

    #আ_ক_ম_আবু_সাইদ

    8
    4 Comments
Skip to toolbar