Profile Photo

Iftekhar MahmudOffline

  • Iftekhar5025
  • Profile picture of Iftekhar Mahmud

    Iftekhar Mahmud

    5 years, 1 month ago

    ………..টাপুর-টুপুর…………
    মেঘলা প্রভাত,মেঘলা দুপুর
    আকাশ মেঘলা কালো।
    সূর্য মেঘলা,চন্দ্র মেঘলা
    মেঘলা রোদের আলো।
    গাছ-গাছালি,পাখ-পাখালি
    মেঘলা আজি সব !
    মেঘলা হয়ে ভাসছে কানে
    পাখির কলরব।
    শুকিয়ে যা্ওয়া ডোবাগুলো
    খিলখিলিয়ে হাসে !
    না জানি আজ মেঘের কোলে
    সব কিছু যায় ভেসে।
    কৃষকরা সব হতাশ হয়ে
    তাকিয়ে আকাশ পানে।
    মেঘলা আকাশ হঠাৎ করে
    কী করে কে জানে?
    মেঘলা আকাশ মানছেনা তা
    করছে টাপুর-টুপুর।
    আধার ঘনে প্রভাত হলো
    পেরিয়ে গেল দুপুর।
    থামছেনাতো টাপুর-টুপুর
    বাড়ছে কেবল স্রোত।
    ভাসিয়ে নিল কৃষক বেটার
    ধানি ভরা জোত।

    6
    4 Comments
Skip to toolbar