-
গোধূলী বেলা
সূর্য ডুবতে চলেছে ধীর লয়ে,
অন্ধকারের ভিতর আলো ঘুমিয়ে যাচ্ছে,
বাবুই পাখি নীড়ে ফিরেছে আপন ছানাদের জন্য খাবার সংগ্রহ করে,
দাঁড় কাক গুলো কা কা রবে সমবেদনা জানাচ্ছে মৃত কাককে ঘিরে,
মুয়াজ্জিন সাহেব পুকুরে ওযু করে পবিত্র হচ্ছেন সুমধুর কন্ঠে মাগরিবের আজান দিবেন,
কাশফুল গুলো বাতাসের সংগীতে নৃত্য রত ছোট্ট বালক পরম মমতার হাত দিয়ে কাশফুলের শরীরের হাত বুলিয়ে দিচ্ছে,
খোলা মাঠে একটি বাছুর লাফিয়ে লাফিয়ে দৌড়ে চলেছে আনন্দ মনে মায়ের কাছে,
ঘরের উঠানে বসে খোদেজা নানী কারবালার ঘটনা নিয়ে লিখা পুথি পাঠ করছেন সুমধুর সুরে, সে সুর শুনে তার আট মাসের নাতনির কান্না থেমে গেছে,
ক্লান্ত বারেক মাঝি সারাদিন খাটাখাটুনি শেষে ঘরে ফিরছে তার বউ আজ হাঁসের মাংস রান্না করেছে হাঁসের মাংস দিয়ে গরম ভাত খাবে,
সূর্য ডুবতে চলেছে ধীর লয়ে,
অন্ধকারের ভিতর আলো ঘুমিয়ে যাচ্ছে।4 Comments
Friends
Ali Sohel
@ali-sohel
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
মনজুরুল ইসলাম
@muktomanbangali
ruba
@ruba91
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Drako Shajib
@drako
Jubayer Al Mahmud
@jubayer


সুন্দর সাবলীল শব্দে নান্দনিক এক লেখা উপহার দিয়েছেন এই মঞ্চকে। খুব আরামদায়ক এক শান্তি পুরো লেখা জুড়ে।