Profile Photo

Ishrat JahanOffline

  • Profile picture of Ishrat Jahan

    Ishrat Jahan

    5 years ago

    “মিথ‍্যে কথার শহর”
    মিথ‍্যে কথার শহরে
    আমার একলা শহর, একলা
    আকাশ জুড়ে,
    সেদিন থেকে আপন হলো,যেদিন আমি প্রথম দেখি মেকি শহরে গলির মোড়ে মিথ‍্যে ফানুস উড়ে।
    একলা আমি ক্লান্ত যখন দুপুরবেলার তাপে,
    আপন করে নিয়েই নিলাম সূর্যমাখা ফুলের সুবাস যত্নে রাখা খামে।
    নীরব রাতে জ‍্যেৎস্না খেলে খোলা জানলার কপাট জুড়ে,
    একলা আমি আপন হলাম,
    রাতের সকল মায়া নিলাম এই ভাবনায়”ভোরের আলো ফোটে যদি পাখির কোমল সুরে”।
    মেকি শহরে ভোর হয় রোজ মুখোশ পড়া মুখে,
    আমার একলা শহর সুখ খুঁজে নেয় সন্ধি করা ধোঁয়ার ভাঁজে ঝলসে যাওয়া সুখে।
    আমার একলা শহর ভীষণ আপন
    একলা কোন ক্ষণে,
    কেউ দেখেনা,কেউ জানেনা,কেউ কি বোঝে মনে?
    একলা শহর বলছি
    📢 “শোন আপন হয়েই থেকো
    কংক্রিটের এই বেড়াজালে
    মিথ‍্যে কথার শহর হতে আমায় আগলে রেখো”

    4
    5 Comments
    • এতো এতো শহর
      এতো এতো ঘর
      এতো এতো তুমি আমি
      সব কিছু পর।❤️

    • শহর চিরকাল অচেনা যয়। আমার শহর বলে কিছু নাই। তবুও মনের আবেগ প্রকাশ করে কবি। আসলে স্বস্থি চাই। অভিনন্দন।

    • @অভিমানী মন

      ধন‍্যবাদ।
      শহর কারও একার নয়, শহর সবার। প্রতিটা মানুষের মনে
      একেকটা জগৎ
      আছে সেটাই তার একলা বা নিজের শহর। যে শহরে দিনের
      শুরুতে বা দিনের শেষে মানুষ তার একান্ত নিজের ভাললাগা
      মন্দলাগা নিয়ে ভাবতে পারে, বাস্তব শহর আর নিজের শহরের
      মধ‍্যকার তফাৎ বুঝতে পারে। এ লেখার মূল কথা এটাই।
      হয়তোবা লেখায় সেভাবে বুঝাতে পারিনি।

    • @Drako Shajib ধন‍্যবাদ। শুভেচ্ছা।

Friends

Profile Photo
Lamia Haque puspita
@pus-pi-ta
Profile Photo
Shayed-Khan
@shayed-khan
Profile Photo
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Profile Photo
Mafruha-Tabassum
@mafruha-tabassum
Profile Photo
Bashir Ahmed
@bashirahmed
Profile Photo
Mifrat-Fabiha
@mifrat-fabiha
Skip to toolbar