Profile Photo

Md. Safi MahmudOffline

  • safimahmud
  • Profile picture of Md. Safi Mahmud

    Md. Safi Mahmud

    4 years, 2 months ago

    উপদেশ মূলক গল্প-১১
    আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,
    তিনি একদিন আইনস্টাইনকে বললেন – আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে ।” -আইনস্টাইন তো অবাক!!!
    উনি তখন বললেন “বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো।”
    -এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন । উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন । এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন ।
    -সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন “স্যার, ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন ?”
    -আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে । কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন । ড্রাইভার উত্তর দিল।।
    -“এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে ।”
    বিঃদ্রঃ- জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন।
    এই জন্যে কথায় আছে,
    “সৎ সঙ্গে স্বর্গ বাস,
    অসৎ সঙ্গে সর্বনাশ”।

    7
    5 Comments
    • একদম অনুপম শিক্ষণীয় গল্প প্রিয়জন। অনেক শুভকাম জানাই। আমিন।

    • বাহ! বেশ মজার তো গল্পটা। আমার স্কুলের শিক্ষকের দেয়া উপদেশ মূলক একটা গল্প মনে পড়ে গেল প্রসংগক্রমে, এক ছেলে প্রতিদিনকার মত আড্ডা শেষে বাসায় ফিরলে তার বাবা তাকে জিজ্ঞেস করে, কি রে? কোথায় ছিলি? ছেলে উত্তরে বলল, আমার বন্ধুর দোকানে। ছেলেটার বাবা বলল, তোর বন্ধুর কি কয়লার দোকান? ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কিভাবে জানলে? তুমি কি আমায় দেখেছিলে? উত্তরে তার বাবা বলল, তুমি রোজ যখন বাড়ি ফের তখন তোমার জামায় কয়লার দাগ লেগে থাকে। ছেলেটার বাবা আরো বলল, শোন তোমার বন্ধুর যদি আতরের দোকান হত তবে তোমার গায়ে থেকে নিশ্চয়ই সুগন্ধ বের হত। তাই বন্ধু নির্বাচনে সতর্ক থাকবে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন লেখকপ্রিয়।

    • শুভেচ্ছা

    • অভিনন্দন ও শুভেচ্ছা।

Md. Safi Mahmud

তরুণ লেখক

আমি আমাকে আমার আমিতে অসমাপ্তি, আজীবন অটুট অবিচল

Skip to toolbar