-
জেনোসাইড
অরন্য হিল্লোলশিশুটিকে পারেনি বাঁচাতে সেই নির্ভীক সোলজার
তার আগেই মিসাইলের আঘাতে হয়ে গেল সব ছারখার
মৃত্যুর পূর্বে চেয়েছিল শিশুটি এক মুঠো পানি
কাতর কন্ঠে শুনিয়েছিল শিশুটি যন্ত্রণার মর্মবাণী।
মা ছিল এই অসম নির্মম যুদ্ধে তার একমাত্র সহায়
বেঁচে আছে কিনা মা জানে না শিশুটি, শুধুই সময় গড়িয়ে যায়।
শেষ বারে মায়ের বিদায় বেলায় ক্রন্দনে ভাসায় শিশুটি মলিন মুখ
অস্ত্র হাতে মা দৃঢ় কন্ঠে বলে ফিরায়ে আনিবে সর্ব সুখ
নীল হলুদের পতাকা হয়েছে আজ রক্তিম রক্তে রঞ্জিত
ফিরে আসবে সে স্বাধীনতা হাতে, করবে রাশিয়াকে পরাজিত
তখনো বুঝেনি মা নিজ বাহিনী করছে আগুন নিয়ে খেলা
নিজ সরকার পশ্চিমা ইন্ধনে গড়েছে রাসায়নিক অস্ত্রের মেলা
ট্যাঙ্কের গোলায় মা হয়েছিল ছিন্ন ভিন্ন শ্বেত শুভ্র বরফ পাথারে
সোলজারের মুখে সব শুনে শিশুটি দৃষ্টি ফেলে আকাশের কিনারে।
পরম ভক্তিতে নীরবে বিচার চায় শিশুটি যীশু খ্রিস্টের কাছে
যুদ্ধের দামামায় শিশুটির কেও না থাকলেও যীশুই যেন আছে।
জেনোসাইড জেনোসাইড আর কত জেনোসাইড দেখতে হবে
জেনোসাইডের বিচার কি হয়েছে কখনো, আর হবেইবা কবে।13 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 March 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi




দারুন!!