-
বছরপূর্তির চরমপত্রে সম্ভোগের সম্মেলন –
সম্মোহনের সাম্রাজ্যবাদ ।
ভূমিগর্ভের বুস্তানে মাথা ঠেকানো বীরাচার বিষে ঘায়েল কুকুরও
কন্যাদানের ন্যায় প্রেমিকাদানে ব্যস্ত ।
পুরাঙ্গনার পুনর্জন্মে পুরান-পুঁথির পুনর্বাসন
পুরুষত্বের পুনর্যাত্রায় পুণ্যশ্লোকের ফুলঝুড়ি ছোটায় ।ভাগ্যবতী রাধিকা কিংবা ‘স’ এর ঈশ্বরীরা
কালঘুমে পুরাকালের নির্মোঘ রাজত্বে ধ্রুবক মাত্র !
কল্পনার জগতে বাস্তব হাতড়ানো নিশাচরের নিঃশ্বাস
আজকাল আর ফোঁস ফোঁস শব্দ করে না ।
কাঁটা মগজের মতন থলথলে আবেগের ঝুলি –
মুত্র বিসর্জনের জন্যই বরাদ্দ ।পুনরুত্থানে কখনো বিপ্লব আসে না –
মুগ্ধবোধের মুণ্ডচ্ছেদ করে শূন্য চোখে দৃষ্টিসীমার বাহিরে ছটফটায় ।
ব্যর্থতায় কখনো বিপ্লব আসে না –
মহানিদ্রার আয়জনে মহাত্মাদের মহাকবি ফরমান সমেত শেষ কবিতার লাইনই বর্তায় ।
নিশাচরেরা একাকীত্বে ভোগে ; লোলাঙ্গীর কামনায় দুমড়ে মুচড়ে কাতরায় ।
লোহিতকের পাত্রে তীব্র বাসনায় রিলিফ নিয়ে নষ্ট চিত্তে খিরকিচ মগজে টোকা দেয় –
‘দেবীরা কি আদতেই মানুষ হয় ?’হওয়া না হওয়ার দুনিয়ায় নসিহতের নর্তন
তোমার নসিব !
মহাত্মার নষ্টামিতে জাগতিক জোড়তোড়
তোমার অদৃষ্টি !
এক বিন্দু ভাললাগার আশ্বাস
তোমার নিপাত !
তবে দেবীদের মৃত্যু হোক ; ঈশ্বরীদের নিপাত
কিংবা প্রিয়দর্শিনী রাধিকারা দীর্ঘজীবন পাক ।না পাওয়ার জীবনে এবার যেন একগুচ্ছ সূর্যমুখী জন্মায় !
( দুপুর ২.৫৮ – ৩০/৩/২২ )
7 Comments
Friends
Abontika-Afia
@abontika-afia
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
কবি-ম.ম.রবি ডাকুয়া
@monglarobigmail-com
Anika
@anikaa
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk


অবাক জটিল কথা কতো সহজেই বললেন কবি। চমৎকার কবিতা। শুভেচ্ছা নেবেন।