-
থাকবেনা
মোঃতওহিদুল ইসলামসবুজ মাঠের বুক জুড়ে
নিষ্ঠুরতার বীজ
ভাবছি বসে নীরব প্রাণে
মাঠ দেবো লীজ।
যেই মাঠে সোনার ফসল
ফলবে নাকো আর
বৃথাই কষ্ট করবো নাকো
সেথায় ভুলেও আর।
ভাগ্যে যাহা লিখা আছে
তাইতো পাবো ফল
বাজে চিন্তায় ফেলবোনা তাই
দু’চোখ ভরে জল।
আশার জীবন সাঙ্গ হলো
কষ্টে গেলো বেলা
সুদিন খোঁজে পেলাম নাকো
সুখে করতে খেলা।
মনের ব্যথা রইলো গোপন
আমার মনে আজ
বিবেক হারা কাণ্ড দেখে
পাইগো বিষম লাজ।
ভোরে আলোয় নতুন করে
ফুল যদি না ফোটে
স্নিগ্ধ হাসি থাকবেনা আর
মানব জাতীর ঠোঁটে।
(২৮/০৪/২১ইং)1 Comment
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar

অস্তিত্বহীনতার সংকট কবি-মনকে প্রায়ই বিহবল করে। সুন্দর পদ্যের জন্য অভিনন্দন।