-
ফিকে
অরন্য হিল্লোলমোনালিসার হাসি দ্রুতই যেন ফিকে হয়ে আসে
সর্বজনও কি বুঝে না সে কি আসলেই হাসে ?
জোয়ানের স্ট্যাচু আর কতকাল পতাকা ধরে রাখবে
ইউরোপীয়রা কি তার মতো স্বাধীনতার মর্ম রাখতে পারবে ?
অ্যালেকজান্ডারও তো ছিল না সর্ব স্থানে সর্ব অজেও
তবে কেন আজও তাকে নিয়ে বাড়াবাড়িটা অপরিমেয় ?
স্ট্যাচু অব লিবার্টির মশালও যেন ধিরে ধিরে ম্লান হয়ে আসে
আটলান্টিকের শ্বেতবাসীরা কি সত্যি নিগ্রোদের ভালোবাসে?
আর্জেন্টাইনরা এখনো ফকল্যান্ডকে নিজের মনে করে
পেরেছে কি তা অধিকার করতে ব্রিটিশদের সাথে লড়ে ?
শেরে মহীশুর টিপু সুলতান লড়ে গেছে শেষ রক্ত বিন্দু দিয়ে
পেরেছিল কি দোসরদের তাড়াতে যারা নিয়েছিল স্বাধীনতা ছিনিয়ে ?
ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়া ভেঙ্গে হয়েছে খন্ড বিখন্ড
পেরেছে কি আজও জোরা লাগাতে, শুধুই করেছে সব লন্ড ভন্ড ?
পার্সিয়ানদের মাথানত করাতে গেড়েছে ঘাঁটি সর্ব আরব দেশে
পেরেছে কি মার্কিনেরা তাদের ক্ষতি করতে ভিন্ন ছদ্মবেশে।
পশ্চিম আফ্রিকায় এক সময়ে ছিল ফরাসিদের জয় জয়কার
পেরেছে কি তাদের আধিপত্য রেখে করতে উচ্চস্বরে অহংকার।
এন্টার্কটিকার বরফও যেন স্রষ্টার অভিশাপে গলে পানি হয়ে যায়
পেরেছে কি দ্বীপবাসীরা ডুবন্ত দ্বীপকে বাঁচাতে, শুধুই করেছে হায় হায়।
এই পৃথিবীটাও যতই বিশ্বাসঘাতক হউক পারবে না স্রষ্টার হুকুম এড়াতে
জাগতিক শক্তি যখন যা চায় তাই হবে অলৌকিক ভাবে সব কিছু বাঁচাতে।6 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi


সব রঙ একদিন ফিকে হয়ে আসে।