Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    5 years, 1 month ago

    মহাপ্রয়াণ!
    আহমেদ হানিফ।

    শতেক বসন্ত এলো গেলো,
    রুচিহীন বয়সটাও থেমে নেই-
    এলোমেলো স্বপ্নের করুণ সমাধিকক্ষে,
    হাজারটা গালির ফলকবদ্ধ অভিশাপ।
    তারপর,
    নানা অজুহাতে –
    না মরার কত আয়োজন সারা হলো,
    বেদনাও মুখ ফিরিয়ে নিয়েছে-
    আর কতো পারে?
    তারাদের নিমন্ত্রণ বা অদৃশ্যতার ঘোরে,
    না বাপু!
    তা আর হলো কই?
    না,আজ মরার বড্ড বাসনা হলো!
    কুয়াশার কাপনে-
    বড্ড আমুদে স্বভাবের আশা!
    হতদরিদ্র মানুষ,হাত তিনেক সাদা কাপড়ই দিও-
    সলিল সমাধিতেও ক্ষতি নেই।
    না,
    আর সময় নেই-
    অদৃশ্য দূত এসে গেছে,
    বহুকাছে..
    নিঃশ্বাস দূরত্বে আবস্থান!
    চলে যাওয়ার ক্ষণে শেষ মিনতি,
    বহুকাল পরে-
    সহস্র বসন্তের আগমন কালে-
    একটা স্মরণিকা সাজিয়ো মহামূল্যে।

    4
    2 Comments
Skip to toolbar