-
চির মুক্ত
অরন্য হিল্লোলহাত দিয়েছি ছেরে, আর ধরবো না
তোমায় নিয়ে গান আর লিখবো না।
দৃষ্টি সরিয়েছি, আর তোমায় দেখবো না
তোমায় নিয়ে গল্প আর লিখবো না।
নিশ্চুপ হয়েছি, আর তোমায় ডাকবো না
তোমায় নিয়ে কবিতা আর লিখবো না।
কান্না থামিয়েছি, আর তোমার জন্য কাঁদবো না
তোমায় নিয়ে উপন্যাস আর লিখবো না।
হাসিও মরে গেছে, আর তোমায় নিয়ে হাসবো না
তোমায় নিয়ে মঙ্গলকাব্য আর লিখবো না।
ভালবাসাও বেঁচে নেই, তোমায় আর ভালবাসবো না
তোমায় নিয়ে আর একটিও প্রবন্ধ লিখবো না।
কারন –
খাঁচায় বন্দী বনটিয়া গহীন রাত্রিতে বলেছিল
সে মুক্তি চায়, আর খাঁচায় বন্দী থাকতে চায় না।
এক্যুরিয়ামের রঙিন মাছেরাও প্রথম প্রভাতে বলেছিল
তারা মুক্তি চায়, কৃত্তিম কাচের দেয়ালে থাকতে চায় না।
বাসার হুলো বেড়ালটাও ল্যাজ নেড়ে বলেছিল
সে চলে যাবে কিছু না বলে একদিন বহুদূরে
এমনকি পোষা ঈগলটাও ডানা ঝাপ্টে বলেছিল
সে উড়ে চলে যাবে পাহারের পাদদেশে দিন দুপুরে
সব প্রাণীদেরই স্বাধীন আকুতি যদি মোর হৃদয়ঙ্গম হয়
তবে কেন তোমার বাঁচার আকুতির হবে অযাচিত পরাজয়।
ভালবেসেছিলাম বলে কি এতটাই নিষ্ঠুর এই আমি
আর বাঁধব না ভালোবাসার জালে করবো না আর পাগলামি
হয়তো তোমাকে নাই পেলাম এ জীবনে এই আমার দুঃখ
ভালোবাসার হিসেব করতে যেও না, সে যে বড়ই সুক্ষ।9 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 April 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi



সুন্দর লিখেছেন।