-
দি মেইড অফ অরলিন্স
অরন্য হিল্লোলজোয়ান, তুমি মধ্যযুগের ফরাসী গৌরব
তোমার জন্মেতে পাখিরা করেছিল কলরব
জোয়ান, তুমি নিজেকে বলেছিলে ফরাসী মেইডেন
সেই সাথে স্বাধীনতার আভাস দিয়েছিল ফ্রেঞ্চ মাউন্টেন
শত বর্ষী যুদ্ধে ফরাসীদের কাছে তুমি ছিলে ফ্রেঞ্চ হেরোইন
মেইড অব অরলিন্স রুপে তুমি আজও যেন ফ্রেঞ্চ বেদুঈন।
রাজা সপ্তম চার্লসের কাছে প্রত্যাখাত হয়েছিলে দুই বার
চিনতে ভুল করেনি রাজা , দিয়েছিল তোমায় যুদ্ধের গুরুভার।
নয় দিনের যুদ্ধে বিচক্ষনতায় তুমি অরলিন্সকে করেছিলে মুক্ত
সবাই ভেবেছিল পারবে না, কারন যুদ্ধটা ছিল ভীষণ শক্ত ।
ইতোমধ্যেই তোমার নাম চলে গিয়েছিল ফরাসী রাজ দরবারে
চার্লসের সম্মুখে হয়েছিল তোমার প্রথম অভিশেক সংক্ষিপ্ত আকারে
পরাজিত রাজা বহু আশা করে দিয়েছিল তোমায় পাতায় যুদ্ধের নেতৃত্ব
ইংরেজ বিতারনে ছিল পোক্ত সমরকৌশল যা ছিল প্রগাড় ক্ষিপ্ত
পাতায় যুদ্ধে ইংরেজদের শোচনীয় পরাজয়ে তুমি ছিলে উদ্দীপ্ত
ফরাসি রাজা যেন জেগে উঠে নতুন করে, যার আশা ছিল সুপ্ত
এই যুদ্ধের জয়লাভে পরাজিত চার্লস পেয়েছিল রাজার খেতাব
রেইমসের ক্যাথেড্রালে নতুন করে হয়েছিল জোয়ানের আবির্ভাব
কম্পেইনের উদ্ধারে বুরগুন্দিয়ানরা করেছিল আটক জোয়ানকে
শয়তান বিশপের রায়ে পুড়িয়ে মারা হয়েছিল প্রকাশ্য দিবালোকে।
জোয়ান তুমি শুধু জোয়ান নও, তুমি ফ্রান্সের জোয়ান অব আর্ক
অন্ধকার যুগে তুমিই ছিলে রেনেসাঁ, তুমিই তো প্রিন্সেস অব ডার্ক।
বর্তমান যুগের ফরাসী ললনাদের কাছে তুমি এখনো বীরাঙ্গনা
নারীযোদ্ধা রুপে জিতেছ বহু ফরাসী হৃদয়, সেই সাথে সম্মাননা।
জোয়ান জোয়ান জোয়ান, আজ কোথায় তুমি হারিয়ে গেলে
প্যারিসের ল্যুভর মিউজিয়ামে তোমার স্ট্যাচু হয়নি এখনো সেকেলে
বিদ্রোহী অশ্বের পিঠে চড়ে তরবারি উঁচিয়ে আরেকটিবার করো গর্জন
নব্য ফ্রেঞ্চ ক্যাফেতে উঠবে জাগরনের ঢেউ, আসবে বিপ্লবী অর্জন।7 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 April 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi



সুন্দর!