Profile Photo

Omore Faruk RaulOffline

  • Omore-Faruk-Raul
  • Profile picture of Omore Faruk Raul

    Omore Faruk Raul

    • 5 years, 5 months ago

    ৩৫ মাইল দূর থেকে যখন তোমার কন্ঠস্বর শুনতে পাই,
    আমি গলে যাই ।
    আমার ভরাট মগজের নিউরন অকার্যকর হয়ে যায়,
    কৃষ্ঞচূড়াগুলো আরও লাল হয়ে ওঠে ।
    শিবমন্দিরের ঘন্টা বারদুয়েক বাজতেই থাকে ।
    ঠিক সে সময়,
    নিঃশ্বাস গরম হয়ে ওঠে ।
    প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের মতো আমার বুক মোচড়াতে থাকে ।
    কথা বলতে বলতে হাতের কফি ঠাণ্ডা হয়ে যায় ;
    আমার অন্তরাত্মার লাশের থেকেও হিমশীতল যেন সে ।
    চোখ বন্ধ করে যখন তোমার দুটো চোখের দেখা পাই ,
    বিশ্বাস করো আমার নির্বাক নিস্তব্ধ হৃদয় কাঁপতে থাকে ।
    জায়নামাজ এ বসেও কাঁটাতারের ওপারের দেবীকে যখন পাইনা ,
    তোমার কণ্ঠস্বর তখন ক্ষীণ হতে শুরু করে ।
    আর তারপর?
    ভিতর-বাহির নিঃস্ব করে দখিনা হাওয়া বয়
    আমার সত্তা পুড়বার ঘ্রাণ তাতে বিদ্যমান,
    স্পষ্ট, খুবই স্পষ্ট! ।

    1 Share
    15
    15 Comments
    • প্রেম বহুদূর থেকে চেতনায় আন্দোলন তোলে; বিহবল হয় কবি; সৃষ্টি হয় কবিতা। অভিনন্দন।

    • স্বাগতম কবির কবিতাকে। খুব সুন্দর লিখেছেন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 13 July 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 20 November 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ভিতর-বাহির নিঃস্ব করে দখিনা হাওয়া বয়
      আমার সত্তা পুড়বার ঘ্রাণ তাতে বিদ্যমান,
      স্পষ্ট, খুবই স্পষ্ট! .. আমি আর সে মিলেমিশে একাকার ।। অদ্ভূত সুন্দর ।। ভলোবাসা রইল ।।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 23 March 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 13 September 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন।

    • অভিনন্দন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 19 June 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জায়নামাজ এ বসেও কাঁটাতারের ওপারের দেবীকে যখন পাইনা ,
      তোমার কণ্ঠস্বর তখন ক্ষীণ হতে শুরু করে । অসাধারণ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 01 January 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar