-
অদৃশ্য
অরন্য হিল্লোলযখন দেখেছিলাম নক্ষত্রের রাত
তুমি লুকিয়েছিলে নক্ষত্রের আড়ালে।
যখন দেখেছিলাম উদীয়মান রবির প্রভাত
তুমি লুকিয়েছিলে রবি কিরনের আড়ালে।
যখন তাকিয়েছিলাম টলটলে নীল জলরাশিতে
তুমি খেলা করছিলে অর্ণবে মৎস্য কন্যা রুপে
যখন তাকিয়েছিলাম হলুদ গাঁদা ফুলের ডালিতে
তুমি উড়ছিলে ফুলের চারিপাশে মৌমাছি রুপে
যখন দৃষ্টি পড়েছিল সোনালি ধান ক্ষেতে
সোনালি বাতাসের আবেশে উড়ছিলে বুলবুলি হয়ে
যখন দৃষ্টি পড়েছিলে সবুজ বনানীময় প্রাতে
তুমি হারিয়ে গিয়েছিলে বনানীতে অজানা সংশয়ে।
এতো কিছুর পরও তুমি অধরা থাকবে না মোর কাছে
কারন প্রাচীন রাসপুতিনের অষ্ট মায়াজাল মোর আছে।
সেদিন বেশি দূরে নয় যেদিন বহুরূপী তুমি আর থাকবে না
কারন তোমার রুপের ঠিকানা আমি ছারা আর কেও পাবে না।
পশুপক্ষীর রুপে থাকলেও ধরে ফেলবো অদৃশ্য জাদু দিয়ে
তোমায় সাজাবো নতুন করে ইসাবেলার সর্ব রুপ কেড়ে নিয়ে।
তোমায় দেখে যেন করবে কুর্নিশ মহারানী ভিক্টোরিয়া
নায়িকার মর্যাদায় ভূষিত করবে তোমায় ইতালির সোফিয়া।
তোমার রুপে বিভোর হয়ে প্রশংসা করবে হুররেম সুলতান
মার্কিন ম্যাডনাও গাইবে নতুন করে মাতাল প্রেমের গান।
এমন কি মেরিলিন মনরোও দেবে তোমায় অস্কারে নমিনেশন
শেক্সপিয়ারও তোমার জন্য করবে নতুন গল্পের পরিবেশন।
এতো কিছুর পরও প্রথমত আমি তোমাকে চাই
শ্রাবনের ঘন বর্ষাতেও আমি তোমাকে চাই।
তুমি রৌদ্রস্নাত সূর্যমুখী হলেও আমি তোমাকে চাই,
তুমি শরতের রঙিন প্রজাপতি হলেও তোমাকে চাই।
অদৃশ্য রুপে তুমি আর থেক না মোর কাছ থেকে দূরে
তুমি আছো রুপের রানী হয়ে আজও মোর হৃদয় জুড়ে।9 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi



চমৎকার লেখা, অভিনন্দন