Profile Photo

অরন্য হিল্লোলOffline

  • OronnyoHillol
  • Profile picture of অরন্য হিল্লোল

    অরন্য হিল্লোল

    4 years, 2 months ago

    পরিনতি
    অরন্য হিল্লোল

    কোস্টারিকান সামারে এসেছিল এক অদ্ভুত আগন্তুক
    বাড়ি তার অস্ট্রেলিয়ায়, করে শুধুই হেঁয়ালি কৌতুক।
    আনাড়ি প্যাট সিমন্স জানতো না কুমির শিকারের কৌশল,
    বদমেজাজে ছিল পটু, করতো ইংলিশে গালিগালাজ অবিরল।
    ল্যাটিন আমেরিকায় আসেনি কখনো, জানতো না এর কালচার
    স্প্যানিশ ভাষার কিছুই জানতো না, জানতো না কোন শিষ্টাচার।
    কোস্টারিকার টারকোলেস নদীতে ছিল অজস্র কুমিরের বাস,
    এই নদীতেই রচিত হয়েছে বহু নাম না জানা পর্যটকের লাশ।
    যেসব ভিনদেশিরা কুমির শিকারে হয়েছিল সামান্য আনমনা
    হয়েছিল অবশেষে কুমিরের শিকার, জেলেরা করেছে বাজে ভর্তসনা।
    বদরাগী সিমন্স জানতো না এই নদীর করুণ ভয়ার্ত ইতিহাস,
    কুমির নিয়েই ছিল তার বেজায় ফুর্তি, করেনি হোটেলে প্রাতরাশ।
    সাত সকালেই নৌকো করেছে ভাড়া দোভাষীর সাহায্য নিয়ে
    এক বিন্দু বুঝেনি সে মাঝির স্প্যানিশ ভাষা নৌকো ঘাটে গিয়ে।

    বহু কষ্টে সে উঠেছিল মাঝির কোস্টারিকান ডিঙ্গি নৌকোতে
    হেলে দুলে মাঝ নদীর ঢেউয়ে যাচ্ছিল নৌকো প্রথম প্রভাতে।
    সিমন্স শুধোয় মাঝিকে – “Your boat is not good for hunting,
    Morever this river scenery seems to me like a perfect painting”
    মাঝির নাম ছিল আলবার্তো, বুঝে না এই বিদেশী আগন্তুক কি বলে
    ধরে নিয়েছিল বুঝি ইংলিশে গালি দিচ্ছে তারই কোন ভ্রান্তির ছলে।
    বোকা আলবার্তো স্প্যানিশ ভাষায় বলে – “নিয়ে যাচ্ছি কুমিরের কাছে”
    ভয় পেয়ে আরও দ্বিগুণ গতিতে চালায় নৌকো যেখানে কুমির আছে।
    টালমাটাল নৌকো যখন ভীষণ দুলছিল মাঝ বরাবর গভীর নদীতে
    কুমীরেরা সব ঘুম ভেঙ্গে জেগে উঠে, সাঁতরে চলে আসে তীব্র গতিতে।
    সিমন্স কুমীর দেখে ভয় পেয়ে মাঝিকে বলে – “You bloody fool,
    Do you have no idea about hunting as per international rule?
    Already you have alerted all crocodile in this midway river,
    I still have not loaded every bullets, how could I make things better.”
    রাম গাধা আলবার্তো ভাবে এই অচেনা আগন্তুক শুধুই শোনায় গালিগালাজ
    কুমিরের হাত থেকে নেই আর নিস্তার, কপোলে পরে তার চিন্তার ভাঁজ।
    হটাত করেই ভাবে ফেলে দেবে আগন্তুককে মাঝ নদীর গভীর জলে
    কুমীরেরা সারবে আগন্তুককে দিয়ে তাদের দুপুরের ভোজন তাকে ভুলে।
    যেই ভাবা সেই কাজ, বোকা মাঝি যেই না হেলে দিল নৌকোকে কাঁত করে
    পেছন থেকে এক মোটা কুমীর আচমকা কামড় বসাল হাঁদারাম মাঝির ঘাড়ে

    মাঝি চিৎকার করে ডাকতে থাকে সিমন্সকে তাকে বাঁচাবার জন্যে
    হটাত এমন ভয়ার্ত দৃশ্যে বুঝে না সিমন্স কি করবে এই গভীর অরন্যে।
    মুহূর্তেই মাঝিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় কুমীরেরা তাদের ডেরায়
    আলবার্তোর রক্তে রক্তিম হয় পুরো নদী, কুমীরেরা তাকে মজা করে খায়।
    সিমন্স ভয় পেয়ে দ্রুত নৌকোর বৈঠা চালায় যেখান থেকে সে এসেছিল
    পেছন ফিরে তাকিয়ে দেখে কুমীরেরা পিছু নিচ্ছে না বরং মাঝিকেই খাচ্ছিল।
    সিমন্স হয়তো রাগী স্বভাবের কিন্তু কারও প্রতি অন্যায় সে করেনি
    হয়তো সে করেছিল কোনদিন কারও মহৎ উপকার তাই সে প্রান হারায়নি।
    বরং আলবার্তো অতীত জীবনে করেছিল নিজ স্ত্রীকে বীভৎসরূপে খুন
    স্ত্রী তাকে মনে প্রানে ভালোবাসতো বোঝেনি সে কোনদিন স্ত্রীর গুনাগুন।
    এই বিশ্বাসঘাতক নশ্বর পৃথিবীতে বিধাতার বিচার বুঝা বড়ই কঠিন
    সবাইকে বিধাতা ছার দেয় তবু ছেড়ে দেবে না রোজ কিয়ামতের দিন।

    5
    7 Comments

Friends

Profile Photo
Cr-Abdullah
@cr-abdullah
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Rokail Diluk
@diluk
Profile Photo
Rashedul Hasan
@rashedul-hasan
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Anika
@anikaa
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Profile Photo
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi
Skip to toolbar