-
ইচ্ছে ও মধ্যবিত্ত জীবন
-শেখ মোহাম্মদ হাসানূর কবীরআমার আর এখন কোনো ইচ্ছে নেই
কেননা আমাদের মতন মধ্যবিত্তের
কোনো ইচ্ছে থাকতে নেই;
জীবনের সব ইচ্ছেগুলো তাই বেচে দিয়েছি
দুবেলা দুমুঠো ভাতের বিনিময়ে।
আমাকে তাকিয়ে দেখো,
আপাদমস্তক একজন নীলরক্তের উত্তরপুরুষ
আজ কেবলই অন্নদাস!
যে নিভাঁজ শরীর থেকে একদিন
কস্তুরির সুঘ্রাণ ছড়াতো,
যে পৌরুষের কাছে হেরে যেতো
পাড়ার সবচেয়ে সুন্দর মেয়ে
নির্মলার ভালোবাসার নিমন্ত্রণ;
আজ সেই আমি দশটা-পাঁচটা অফিস সেরে
ঢাকার বাসে বাদুরঝোলা ঝুলতে ঝুলতে
শ্রান্ত দেহে ঘরে ফিরি।
আমার কোনো স্বপ্ন নেই
স্বপ্নগুলো মরে গেছে অযত্ন অবহেলায়;
এখন আমি স্বপ্নহীন হাভাতে এক ভিন্ন মানুষ।
অথচ, একদিন কি ভীষণ ইচ্ছে ছিলো!
অসীম শূন্যতা ঘিরে ছিলো স্বপ্নের ঘর-গেরস্থালি-
আটপৌরে লক্ষ্মী বৌ
একটি সাদামাটা জীবন
দিনশেষে নীড় সন্ধানী পাখির মতন ঘরে ফেরার ব্যাকুলতা।
তারপর পরিবর্তনের হাত ধরে সময় গড়িয়েছে বহুদূর
ক্লান্ত দেহে ধুকে ধুকে পেরিয়েছি অনেকটা পথ,
গাঁয়ের পাশের সেই খরস্রোতা কংসও
ঠিক আগের মতন নেই,
শ্যাওলা আর জলজের ভাগাড়ে থেমে গেছে তার মত্ততা।
নির্মলার ভালোবাসাও ফিকে হয়ে গেছে
লাল নীল হলুদ নিয়ন আলোর শহরে।
তবু এই শেষবেলায় ইচ্ছেগুলো ফিরে পেতে
নতুন করে স্বপ্ন সাজাই, ঘর বাঁধি-
কামনার আগুনে পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে
বুকের গহীনে অকারণ ইচ্ছেগুলো জাগিয়ে তুলি নিরবধি।শিমুল মুস্তাফার কণ্ঠে কবিতাটির আবৃত্তি শুনতে নিচের লিঙ্কে প্রবেশ করুন: https://fb.watch/cyq0HedrgQ/
8 Comments
Friends
অনিক ভট্টাচার্য্য
@cholechi-udoyer-pathdhore
নিশাত আনজুম
@nishathunzom
ISMAT JAHAN LIPI
@ismatjahanlipi
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
পৌষী পাল
@poushee-paul
Jubayer Al Mahmud
@jubayer
মোখলেসুর রহমান
@mokhles
Nipun Chandra
@nipunch
মোঃ বায়েজীদ
@bayejid



অভিনন্দন।