-
০১লা বৈশাখ আসলে যেমন আমাদের বাঙ্গালীয়ানার চর্চা হয় । তেমনি ফেব্রুয়ারি আসলেই বাংলা ভাষার চর্চা হয়। তাই আগামী প্রজন্ম জানেইনা বাংলা ১২ মাসের নাম কিংবা ছয় ঋতুর নাম।
আপনি হয়তো জানেন না যে -বাংলা-একাডেমীর মত একটি সরকারী প্রতিষ্ঠানে প্রতিবছর সরকার কোটি কোটি বরাদ্দ দেয় শুধু বাংলা ভাষার উন্নয়ন বিকাশ প্রসার এবং চর্চার জন্য।
দুঃখের বিষয় হলো একাডেমীর প্রথম এবং প্রধান কাজ বছরে একটি বই মেলা করা। দ্বিতীয় কাজ হলো আমির হামজার মত মেধাবী কবিদের খুঁজে বের করা। তৃতীয় কাজ হলো পোস্টার ,ব্যানার নক্সা,ক্যালিগ্রাফি ,আলোচনা সভা এবং নতুন অবকাঠামো তৈরি করে টেন্ডার বাণিজ্যে সর্বস্ব উজাড় করে দেয়া। চতুর্থ কাজ হলো সরকারের গুন কীর্তন করে চাকুরীর ভীতটা মজবুত করা। যা বই মেলা কিংবা বাংলা একাডেমীতে গেলেই সবার নজরে পড়ে।
রেডিও টিভি সিনেমাতে আপনি দেখবেন কিভাবে বাংলা নাটক বা ছবির ইংরেজি নাম দেয়া হয় এবং ডায়ালগের মাঝে ভাষার বিকৃত উচ্চারণ করা হয়। এসব অনুষ্ঠানের দিকে তাকালে বুঝা যায় মেধা-শূন্য লোকেরা শিল্প সংস্কৃতিতে কতটা প্রভাব বিস্তার করে আছে।
এ গুলো দেখা অবশ্য বাংলা একাডেমীর কাজনা। দেশে প্রাইমারী এবং মাধ্যমিক স্কুলগুলোতে বাংলা ভাষায় সঠিক চর্চা এবং বিকাশ যতটা হয় তার চেয়ে ইংরেজি ভাষাতে হয় বেশি।
সত্যিকারার্থে শিক্ষাক্ষেত্রে যতিদন পর্যন্ত দলীয় প্রভাব থাকবে ততদিন পর্যন্ত মেধাবী লোকের মুল্যায়ন হবেনা এবং শিক্ষার মানও বাড়বে না।2 Comments
Friends
Balai-Karmokar
@balai-karmokar
Shafi Hoque
@shafi-hoque
শাহারুখ আহমেদ শান্ত
@shaharukh83
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Rokail Diluk
@diluk
nomanur-rahman
@nomanur-rahman
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
ফারজানা সুলতানা সুরভী
@oddeven



সমৃদ্ধ হোক শিল্প ও সাহিত্য অঙ্গন !