-
মা কে বড্ড মনে পড়ছে,
অনিক ভট্টাচার্য্য
আজ বাংলা বর্ষের শেষ দিন, সারাদিন তাই অফিসে অনেক কাজ ছিলো, চাপ বিশাল কাল আবার ছুটি, টানা এদ্দিন কাজে কর্মে কখন যে সময়টা এলো আর গেলো টেরই পেলাম না, আজ বেশ সন্ধ্যের পর হলো অফিস থেকে বের হতে, সকাল বেলা এই যে অফিসে ঢোকা ,সারাদিন লোড শেডিং এর সাথে আদ্দি কালের কম জোরি ফ্যান এর নিচে এতো সময় কাজ করতে করতে প্রান যাওয়া উপক্রম, ছুটির পর রাস্তায় নেমেও নিস্তার নেই, আকাশ গুমোট হয়ে থাকায় একটা শ্বাসের ও কষ্ট হচ্ছে , তার ওপর বাতাস ও নেই, আর এক জ্বালা হলো শহুরে গাড়ি ঘোড়া এমনিতে তাদের উৎপাতে, ভীড়ে সারাটা দিন বিরক্ত লাগে আর এদিকে খুঁজতে গেলে পাত্তা নেই, সন্ধ্যের পর সব গাড়ি শর্ট ভাড়া মারার ধান্দায় থাকে তাই পেতে কষ্ট , অনেক কষ্টে ঘন্টা আর্ধেক এর চেষ্টায় পেলাম , কোনমতে, ঘরে ঢুকতেই আরেক জ্বালা কারেন্ট নেই, অনেক কষ্টে হাতরে মোমবাতি, দেশলাই টা নিয়ে বাতি ধরালাম একা মানুষ সব নিজেকে করতে হয়, বিয়ে শাদীও করিনি যে, কেউ আমার অপেক্ষায় বসে থাকবে, এর পর হাত মুখ ধুয়ে, রান্না চাপিয়ে একটু বসলাম, আজ রান্না করতে মন চাইছে না, শরীর টা আর টানছে না। ইশ্ মা যখন ছিলো রাজপুত্রের মতো রাখতো , কতো চিন্তা ,খোকা আসতে দেরী কেন? খোকার জন্য এই করি ঐ করি, আজও মনে পরে প্রথম যখন চাকরি টা পাই , মা খুশি হওয়ার বদলে করতেই দিতে চাইনি , ছেলের কষ্ট হবে তাই , আসলে বাবা চলে যাওয়ার পর মার জগৎটা আমাকে ঘিরেই ছিলো, সব মা গুলো কি এমন হয়?লোকে এমন আচরন কে স্বার্থপর বলে , আমার খোকা দুনিয়ার সব জানে, সব পারে, সবার আগে আমার খোকাকে পেতে হবে, অন্যদের আগে, মায়েরা একটু হয়তো স্বার্থপরই হয়, এতোটা আদর মাঝে মাঝে বিরক্ত লাগতো, একটু বাইরে আড্ডা সময় কাটানো কোনটাই করা যেতো না, অফিস থেকে ফিরতে দেরী হলে ফোনের পর ফোন, আজতো আবার বছরের শেষ দিন, এদিন সারা ঘর নিম পাতা আর নীল ফুল দেবে, আর নিরামিষ রাঁধবে, স্নান করার জন্য সকাল সকাল নিম, হলুদ, সর্ষেএকসাথে বেটে স্নানের জন্য রাখতো, মঙ্গল নাকি। আজ খুব মনে পরছে, সময়ের নিষ্ঠুর গতীতে আজ বছর পাঁচ মা কে ছাড়া চলে গেলো, আজ সত্যি অত্যাচার গুলো খুব মিস করি, এখন আর দুপুরে লাঞ্চ টাইমে ফোনের পর ফোন আসেনা খেলাম কিনা খবর নিতে , অফিসে দেরী হলে উদ্বিগ্ন হয়ে পায়চারি করার কেউ নেই, আমার আসার পথটি চেয়ে কেউ পথ চেয়ে বসে থাকে না, ক্লান্ত হয়ে অফিস ফিরে এক হাতে গ্লাসে জল ,অন্যহাত মাথায় বুলিয়ে আর জিজ্ঞেস করেনা কেউ , খুব কাজের চাপ পড়ছে খোকা? যা হাত মুখ ধুয়ে আয় তোর পছন্দের কাতলা মাছের কালিয়া ,আর মটন করেছি , এখন আর খাবার খাওয়া না খাওয়া , বছর শেষে ঘর পরিষ্কার এর ব্যস্ততা , বা নিম , হলুদ, সর্ষের স্নান , নিরামিষ খাওয়া বা নতুন বছরে বিশেষ খাওয়া এসব আর হয়না , যেভাবে চলার চলে,আমার শরীর খারাপ হলে আর কেউ পাগলের মতো ছটফট করা দূর, খবর নেওয়ার ও নেই , আজ আর আড্ডা মারি না, ছুটে ঘরে আসি , আজও অভ্যেস টা কাটাতে পারিনি , মাঝে মাঝে আজও ভুলে কাজ শেষে ছুটে আসি মা চিন্তা করবে ভেবে, অথবা দুপুরের টিফিনে কল না এলে ভুলে মা কে কল দিতে গিয়ে মনে পরে, ফোন তো শেষ বার মায়ের করা শেষ দুপুরের কল এর পর বন্ধ হয়ে যায়, আর ফোন আসেনা ফোনটা থেকে, আজ সত্যি সবসময় মাকে বড্ড মনে পরে, বিশেষ করে রাত পোহালেই বর্ষ বরন এখন মা কে বড্ড মনে পরছে।।।।।
7 Comments
Friends
Md-Zahidul-Islam-Prince
@md-zahidul-islam-prince
মীর অনাবিল
@miranabil
Mohammad-Rakibul-Hasan
@mohammad-rakibul-hasan
Tahmina-Shikha
@tahmina-shikha
MD-Naimul-Islam
@md-naimul-islam
charumannan
@charumannan
Mehebub-Hasan
@mehebub-hasan
Omar Faruk Rayhan
@rayhanpoet
Arif Muslimeen
@arif-muslimeen




মনটা খারাপ হয়ে গেলো।