-
আমি পেলাম
মোঃতওহিদুল ইসলামমনকে বলি শক্ত হতে ঐ পাষাণীর মত
চোখকে বলি অশ্রু মুছে থাকো আগের মত।
হাতকে বলি আর লিখোনা তার তরে গো চিঠি
মায়া ভুলে সে আমাকে আজ দিয়েছে ছুটি।
পা-কে বলি ঐ পথে আর চলতে যেও নাকো
মানুষ চিনতে ভুল করেছো তাই দাঁড়িয়ে থাকো।
ভাবকে বলি নীরব থাকো বন্ধ ঘরে আজ
প্রতিবাদের নেই প্রয়োজন নেই কোন আওয়াজ।
হাসিমুখে ছলনাকে যে আজ নিলো বেছে
চলার পথে ভুল করেও যেওনা তার কাছে।
প্রণয় সুখে স্মৃতির মেলায় যাবো নাকো ছুটে
ভালোবাসার হাট বাজারে কষ্ট যতই জুটে।
সুখে থাকুক ঐ পাষাণী যতই শান্ত নীড়ে
খোঁজবোনা ব্যথার ভিড়ে কভূ আমি তারে।
অতীত ভুলে বিষাদ তীরে গড়বো সুখের নীড়
যেথায় এসে মেকিরা আর করবে নাকো ভিড়।
ভবের হাটে রঙ তামাশার চলে লীলা খেলা
প্রেম খেলায় শেষ উপহার আমি পেলাম হেলা।
(২৩/০৫/২১ইং)3 Comments
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar


প্রেম বাজারের পরশ মনি/ সস্তায় হয় বিকিকিনি। তবুও প্রেম এক অধরা মাধুরী। অভিনন্দন কবিতার জন্য।