-
বৈশাখ
আনিছুর রহমান
এসেছে বৈশাখ মাস
বসেছে প্রাণের মেলা
নাগর দোলায় বসে
নববধু হাওয়ায় দোলে
লেগেছে চারিদিকে
খুশির দোলা।
তরুন তরনী যুগল মাঠে ঘাটে
রমনা পার্কে বেড়ায় ঘুরে
চারিদিকে হৈ হুল্লোড়
গান বাজনা খাওয়া দাওয়া
বাবা মায়ের সাথে
ছোট ছোট ছেলে মেয়ে
রঙিন পোষাক পড়ে
রোদে ঘামে ঘুরে বেড়ায়,
আনন্দ করে সাড়াদিন
ক্লান্তি নেই শুধু মেলায় করে
নানা রকম খেলা
গল্প আড্ডায় কেটে যায় বেলা।
কেউ বলে বৈশাখ
কেউ বলে নববর্ষ
কেউ বলে প্রাণের উচ্ছ্বাস
কারো ঘর ভাঙ্গে ঝরে
কেউ বা ফেলে দীর্ঘশ্বাস।
চারপাশে লাল সাদা রঙের
ছড়াছড়ি বেহালা, বাঁশির সুর
আবার কেউ বা বলে
হাল খাতা, ফসলের মাস
আমি বলি বাঙলা
আর বাঙালীর
কাল বৈশাখী, ঝর হাওয়া
মিষ্টি মধুর ফলের মাস।
গাছে গাছে নতুন আমের কুড়ি
তরমুজ, বাঙ্গি, আখ ক্ষেতে
বেল,পেয়ারা, বাগানে ধরেছে
কৃষকের মুখে হাসি ফুটায়
কৃষানী ব্যস্ত, নতুন ফসল নিয়ে
উড়িয়ে শস্য বাতাসে
যতন করে তোলে ঘরে
খুশিতে গোলায় ভরে।
বৈশাখ জ্যৈষ্ঠে আম পাকে
নতুন নাইওরী যায় বাটে
পিঠা পায়েস সন্দেশ, মিস্টি
খাওয়ার ধুম পড়ে যায়
নতুন জামাই বউয়ের মাঝে।
বৈশাখের রোদ, বৃষ্টি বাদল
বহে সারাবেলা তপ্ত হাওয়া
ঘামে ভিজে কৃষক করে কাজ
ফলায় ফসল নেই তার
নাওয়া খাওয়া।।
২০/০৪/২০২২.3 Comments
Friends
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Raju Barua
@raju-barua
রিফাত মাহমুদ
@rifat-mahmud
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
Kazi Adam
@kaziadam
এম.আর মুহাম্মাদ ইস্রাফীল
@misrafil420
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



চলুক প্রাণের বৈশাখ!