-
আর ফেরা হবেনা
অনিক ভট্টাচার্য্য
একটু পর ট্রেন টা ছেড়ে দেবে , চলে যাচ্ছি দূর অনেকদূর , যেখানে এ শহরের যন্ত্রনা, কষ্ট থাকবেনা, এ শহরটা এক সময় প্রানের শহর ছিলো, প্রান দিয়ে ভালোবেসেছি, শহর বা দেশের বাইরে গেলে মনটা ছটফট করতো, শহরের দিকে যতো আসতাম আলাদা এক উত্তেজনা কাজ করতো, এ শহরের বুকে স্কুল করেছি, কবিতা লিখেছি, কলেজ করেছি, কফি হাউসে , কলেজস্ট্রীটে দাবড়ে বেড়িয়েছি, রাত জেগে সিনেমা দেখেছি, প্রেম করেছি, দূর্গাপুজোয় হুল্লোর করেছি, ভোর বেলা মাঠে ক্রিকেট খেলেছি, কতো সোনালী স্মৃতি ভালোবাসার প্রতিটি মুখের বাস এ শহরে, যাদের দেখে বেড়ে উঠেছি, যাদের শাসন, আদরে এতো কিছু হলাম, যাদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি তে ছিলাম , আজ চলে যাচ্ছি তাদের ছেড়ে , অনেক অভিমান , অনেক যন্ত্রনা বুকে নিয়ে, ভালোবাসার শহরটি হটাৎ করে কষ্টের , আঘাতের শহর হয়ে গেলো, আপন মুখ গুলো ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে , প্রানের চেয়ে প্রিয় ঘরটির বাইরে পা রাখলাম জানি আর ফিরে যাওয়া হবেনা, ফেলে এলাম পাড়াটি , সবাই এখনো ঘুমে আচ্ছন্ন , আমি চলে যাচ্ছি প্রিয় রাস্তা , প্রিয় রাস্তার চায়ের দোকানের গন্ধ বা ভোরের খেলার মাঠটি ছেড়ে, আর খেলার জুতো গুলোয় পা গলানো হবেনা, বল গুলো ,ব্যাট টা আর মাঠে গড়াবে না, মেট্রো স্টেশনের নিচে, বা পাটুলির আইল্যান্ড ধরে হাঁটা হবেনা, ছেড়ে চলে যাচ্ছি সবাইকে ছেড়ে, জানি হয়তো কখনো আবার আসবো , কিন্তু আর থাকা হবেনা, আর বিকেলে হাঁটা হবেনা, কলেজস্ট্রীটে আর কফি হাউজের আড্ডা আর হবেনা, কারন আড্ডার সাথীরা আর থাকবেনা , প্রিয় বাজারে মাছ ,সবজি বা মুরগি কিনতে যাবো না, বা পেটাই পরটা তরকা খাওয়া হবেনা , সব বাঁধন ছিন্ন করে চলে যাচ্ছি ট্রেনে দূর বহুদূরে।।।।যেখান থেকে আর ফেরা হবেনা9 Comments
Friends
Md-Zahidul-Islam-Prince
@md-zahidul-islam-prince
মীর অনাবিল
@miranabil
Mohammad-Rakibul-Hasan
@mohammad-rakibul-hasan
Tahmina-Shikha
@tahmina-shikha
MD-Naimul-Islam
@md-naimul-islam
charumannan
@charumannan
Mehebub-Hasan
@mehebub-hasan
Omar Faruk Rayhan
@rayhanpoet
Arif Muslimeen
@arif-muslimeen



অভিনন্দন।