-
ডোকো
অরন্য হিল্লোলএ যেন এক প্রাচীন উপকথা
অতুলনীয় ছিল সেই গল্পগাথা,
শৈশবে যারা পরেছে গল্পখানি
জীবন দিয়ে বুঝেছে এর মর্মবাণী।
নেপালে ছিল এক গরীব পরিবার
সর্বদাই সেথায় থাকতো হাহাকার
চারজনের মাঝে ছিল এক ছেলে,
বাবা মা আর দাদু সবাই মিলে।
অভাবের সংসার চালাতো বাবা
সুখ কেড়ে নিয়েছিল দারিদ্র্যের থাবা,
দু মুঠো অন্ন জুটতো না কোনদিন
দাদুকে নিয়ে হতো কলোহ প্রতিদিন।
স্ত্রী বলতো – “তোমার বাবা এক বোঝা
কি থেকে কি করে যায় নাতো তা বুঝা,তার সাথে ছেলে করে সারাদিন খেলা
তার দাদুর সাথেই পার করে সারাবেলা।
দুর্দিনে মোদের জোটে না দুবেলা অন্ন
অভাব লেগেছে শুধুই বাবার জন্য,”
স্বামী বলে – “করো না আর মন ভার,
আমার বুদ্ধিতেই হবে পরিবারের উপকার
নিয়ে যাব বাবাকে ডোকোতে ভরে
ফেলে আসবো গহীন বনের সরোবরে,
আর কোনদিন ফিরে আসবে না সে
থাকবো মোরা সুখে সুখ অভিলাষে।
সব কথা শুনে ফেলেছিল তাদের ছেলে
গভীর রাত্রিতে টের পায়নি তাদেরই ভুলে
ভোর সকালে বাবা ডোকোতে ভরে দাদুকে
নিয়ে যাবে তাকে গহীন বনের দিকে
হটাত পেছন থেকে ডোকো টেনে ধরে নাতী
শুধোয় – “কোথায় নিয়ে যাচ্ছ দাদুকে রাতারাতি,
জেনে রাখো তবে আমারও আখেরি ফয়সালা
দাদুর পরে খুব শীঘ্রই আসবে তোমার পালা।“
বাবা ভীত হয়ে বলে – “কি করবে তুমি শুনি,
তুমি যে আমার অতি আদরের নয়নমনি “প্রতি উত্তরে বলে ছেলে – “তাতো আমি জানি,
তোমারই কৃতকর্মে আর থাকবো না নয়নমনি
যদি দাদুকে ফেলে আসো গহীন বনে,
তোমাকেও ফেলে আসবো আমি ভগ্ন মনে
প্রতিশোধ আমি নেবই নেব একদিন বড় হয়ে
হাসবো সেদিন অট্টহাসি তোমারই পরাজয়ে
সেদিন হাজারো কান্নাতেও গলবে না এই মন
কেন মারছো নিজের পায়ে কুড়াল প্রতিক্ষণ।
দাদু আমার খেলার সাথী, ঘুমের সাথী,
ঘুরে বেরাবার সাথী, আনন্দ দুঃখের সাথী
আমার দাদুকে তুমি কেড়ে নিয়ে যেও না
নইলে আমিও তোমায় কোনদিন ক্ষমা করবো না।“
এ কথায় ভয়ে ভয়ে বাবা ডোকো নামিয়ে রাখে
বুকের মাঝে ভালোবাসার রঙ নতুন করে মাখে,
সেদিনের পর দাদু আর নাতী দুজনকেই ভালবেসে
দারিদ্র্যের দিন পার করে সে আনন্দের হাসি হেসে
এশিয়ার লোককাহিনী পড়েছিলাম ক্লাস ফোরে
তারই এক গল্প “ডোকো” পড়েছিলাম মন ভরে
বইটি এখনো খুঁজে ফিরি একুশের বইমেলাতে
খুঁজে পাই না কোথাও, দেখি না কারও হাতেএটাই ছিল মোর অজানা প্রশ্ন লিখেছি কবিতার ছলে
দিতে পারবে কি অজানা উত্তর কেও জেনে থাকলে।5 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi


গল্পটি সত্যি অমূল্য। গল্পটি অনলাইনে খুজে দেখতে পারেন কবিপ্রিয়। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।