-
চোর
রাতের বেলায় সিঁদ কাটে যে তাকেই বলি চোর
ফাইল আটকিয়ে টাকা খায় কতো হারামখোর!
এসি রোমে আরাম করে
এক খুচাতে পকেট ভরে
আজকে কেনো বলি নাকো অই শালা-ই চোর!মঙ্গলগ্রহের প্রজেক্ট নিয়ে ধুম পরে যায় লুট
কাজ বিনাতে নিচ্ছে খুঁড়ে হাজার কোটি নোট।
ওরা পাচ্ছে টাকার খনি
দিনে দিনে হচ্ছে ধনী
আজকে কেনো বলছি নাকো ঐ শালারাই চোর।টাকা ছাড়া চাকরি হয় না মেধাবী যেই হোক
টাকা দিয়ে চাকরি দিচ্ছে আনকোরা সব লোক
বড়ো-বড়ো পদে বসে
খাচ্ছে ঘাম রক্ত চষে
আজকে কেনো বলছি নাকো ঐ শালারাই চোর!কম দামে সব গুদাম ভরে যে মুনাফাখোর
সেই তো হলো বর্তমানে খুব আধুনিক চোর!
একচেটিয়া ব্যবসা তরে
চড়া মূল্যে বিক্রি করে
দারাজ কন্ঠে সবাই বলো, ঐ শালাও চোর!কোর্ট কাচারি আদালতে ঘুসের লেনদেন হয়
টাকার লোভে দারগা বাবু দেখায় মামলার ভয়।
কতো মানুষ বিচারহীনে
পায়না কিছু টাকা বিনে
ঘাপটি মেরে বসে থাকা, ঐ শালাও চোর!ডাক্তারে দেয় হাসপাতালে হাজার রকম টেস্ট
কমিশনের ঔষধ লেখে যেথায় টাকা বেস্ট।
ফার্মিসিতে টাকার তরে
বাজে ঔষধ খেয়ে মরে
ডাক্তার নামে কসাই যারা, ওরা আজি চোর।বশির আহমদ
৮/৪/২২6 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan



অপূর্ব