-
আমি তোমার দু’আঙুলের ফাঁকে গোঁজা আধপোড়া সিগারেট ,
তোমার রন্ধ্রে রন্ধ্রে পৌছে দেয়া অসুস্থ সুখের মজুতদার
কিংবা তোমার সুসময়ের অরুচিহীন কালক্ষয় ।
জানো,তুমি একটা কাপুরুষ!
ভেজা মাটির কার্পেটে দাঁড়িয়ে থাকা পরাজিত চলন্তিকা
যার কক্ষপুট থেকে গড়িয়ে পড়া ঘাম আমার নিঃশ্বাস রুদ্ধ করে ।
তোমার কালবোসের ন্যায় পরাজয়ের গ্লানি আমায় পোড়ায় কেনো?
আমি কোনো জেরবার ফুসফুসে উষ্ঞতা দিতে চাইনে
এরচেয়ে সোনা বাধানো ‘কেসে’র নির্জীবতাই ঢের ।
কালশশীতে চায়ের দোকানে পড়ে থাকা নরনাথের মুখে আমায় মানায় না ।
আমায় না পুড়িয়ে –
লেলিন কিংবা মার্কস হও; মাও সে তুং এর বাঘশাবক
অথবা যক্ষায় ধরা কবি সুকান্ত হও ।
উশখুশ করা দেশলাই কাঠির মতো মিয়ম্রাণ নয়,
চাই অতর্কিত বিপ্লবের অগ্নুৎপাতের স্পন্দিত ছেড়া বুক
আর বখতিয়ারের পুঞ্জীভূত ফুটন্ত লাভাময় মোচড় দেয়া অগ্ন্যুদগার ।
আমি যার তার নির্ঘুম রাতের সঙ্গী নই,
আমি সর্বজয়ী ইন্দ্রের বিনিদ্র রাতের সুখটান ।
আর –
দিগ্বিদিক গুঞ্জন তোলা উন্মত্ত ক্ষমতাশালীর বুক পকেটের নিকোটিন
বিক্ষুব্দ টাইফুন মত্ত চঞ্চল ধমনীতে যে দৌড়ায়,
সবেগে,অতি উৎসাহে !
সিগারেট (৪/৬ /২১)4 Comments
Friends
Abontika-Afia
@abontika-afia
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
কবি-ম.ম.রবি ডাকুয়া
@monglarobigmail-com
Anika
@anikaa
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk


জীবন কখনো জ্বলন্ত সিগারেটের মতো। ছাই দিয়ে যার শেষ। অভিনন্দন সুন্দর আবেগের জন্য।