Profile Photo

আশিক আল আসাদOffline

  • Md-Ashik-Al-Asad
  • Profile picture of আশিক আল আসাদ

    আশিক আল আসাদ

    4 years, 1 month ago

    চলো হারাই শৈশবে
    আল-আসাদ

    চলনা আবার হারাই সবে
    নীল দিঘিটার পানে,
    চলনা আবার গান গেয়ে যাই
    সোনার ফসল ঘিরে।

    চলনা ছুটি উর্ধশ্বাসে
    মেঘমালাদের দলের সাথে
    যেথায় গিয়ে সাগর মাঝে
    নীল আকাশটি মিলে।
    চলনা গাহি কোকিলের সনে
    প্রকৃতির ওই বীনের সুরে
    হাওয়ার তালে তাল মিলিয়ে
    প্রানের গানের ছন্দে।

    চলনা ভেসে ঝিলের জলে
    পদ্ম ফুল আর পাতার মাঝে
    নাম না জানা হাসের সাথে
    ঢেউয়ের খেলা খেলি।
    চলনা চেয়ে আকাশ পানে
    পাখপাখালির ডানার পিছে
    লাল কালো আর নিল সাদা সেই
    বুটির গননা গুনি।

    চলনা ফিরি বাল্য কালে
    কুলফিমালাই লজেন্স জুগে
    জল-কাদার ওই উঠোন জুড়ে
    সোনালী শৈশব আকি।
    চলনা মিলে গুলাই নিয়ে
    হিজল ফলের গোলা দিয়ে
    শিকার খেলার সেই দুষ্টমিতে
    নতুন করে বাঁচি।

    6
    5 Comments
Skip to toolbar