-
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।
এক চারা গাছের বয়ান!
আহমেদ হানিফ।বহুকাল আগে,
দাদা,বাবা চাচাদের মুখে শুনিয়াছে-
মনুষ্য নাকি আমাদিগের বন্ধু আছিলো!
সেই কত সুখ-সখ্য!দাদা ভাই বলিয়াছিল-
আমাদের গৃহে মনুষ্যজাতির পরমকল্যাণ!
আমি আরো শুনিয়াছি,
কত কি আমুদে দিন,রাখালের বাঁশির সুরে-
ঘুমন্ত দুপুরে আমরা!
হুম,
ছায়া হয়ে তার খুব কাছে ছিলাম।
আমাদিগের মায়েরা,
মানবের জন্য কত কি সৃজন করিতো-
ফুল,ফল,লতা-পাতা।
অকৃত্রিম ভাবে ভালোবাসা বিলাইতো-
বৃক্ষ লতা আর মানবে।
কি জানি কি হইলো?
কি কষ্টের দিন আসিয়াছে আজ!
একে একে কাটা পরিলো-
মোর দাদা সমেত ভাই চাচা বাপ,
মা আমার কত কাঁদিলো,কতই আহাজারি।
এক বুক ব্যথা নিয়ে সেও মরিলো-
চাচি,মাসির আহা কি আহাজারি!
মনুষ্য,
বিনীত প্রার্থনা!
আর কত মারিবে আমাদিগকে?
ফল,লতা শ্বাস নিতে আমাদের লাগবেনা?
স্রষ্টা কি তার হিসেব নিবেনা?
এই অনাচার-অনাসৃষ্টির!
দু’টি পায়ে ধরি,
আর মেরোনা,কাটিও না আমাদের,
বেঁচে থাকতে দাও-
যত পারি করিবো সেবা তোমাদের।
হে মহাসত্য মনুষ্য,
আমাদিগকে একটু ভালোবেসো,
বেঁচে থাকতে দাও আরো কিছুকাল।4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy


সুন্দর আঁড়-ভাষায় লেখা পদ্য। বৃক্ষ ও মানুষের সম্পর্কের লাবণ্য বিকশিত হউক। প্রকৃতির প্রতি আমরা আমরা সদয় হই। অভিনন্দন কবিকে।