-
যত খুশি
মোঃতওহিদুল ইসলামবিষণ্নতায় বুকের মাঝে যখন নামে আঁধার
মেঘ এসে চোখের কোণে বৃষ্টি নামায় আমার।
রাতের আকাশ আমায় দেখে চাঁদকে রাখে ঢেকে
অনামিশা বন্ধু হয়ে প্রাণ খোলে রোজ ডাকে।
স্বচ্ছ জলে সাঁতার কাটতে যেই নামি ঘাটে
কর্ণে শুনি কে যেন মোর আমায় পিছু ডাকে।
সুখের নেশায় চাই যদি থাকতে নিরাপদ
অদৃশ্যের লিখন গুণে খোঁজে পাই বিপদ।
দুখের সাথে খেলা করেই কেটে যায় বেলা
যত খুশি তোমার সবে আমায় করো হেলা।
(০৬/০৬/২১ইং)2 Comments
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar


জীবন আনন্দের। জীবন উপভোগের। জীবন বিষাদেরও। ছড়ায় ছড়ায় বললে সেই কথা। অভিনন্দন।