-
ভিক্ষু আমি
সঞ্জিত তির্কী কাব্যিক
তুমি ভাবো -আমি ভিখারী।
আসলেই আমি- ভিক্ষু।
ভিক্ষা করতে আমি বাধ্য নয়,
সেচ্ছায় বেছে নিয়েছি এ পথ।
অন্য পথ না থাকায় বেছে নিয়েছ ভিখারীর পথ,
অন্যান্য পথ বাতিল করে ভিক্ষু পথের পথিক আমি।
জীবিকা অর্জনের জন্য নয়,
জীবনকে চিনতে বুঝতে এ পথে অবতীর্ণ।
বেঁচে থাকার জন্য পৃথিবীর এককোণে আবদ্ধ নয়,
জীবনের বৈচিত্র্য ও জীবনকে আবিষ্কার করার জন্য এ পথে অবতীর্ণ।
তুমি ভাবো -আমি ভিখারী।
আসলেই আমি -ভিক্ষু।
নিরাপত্তাহীনতা,ভয় জীবনের মূল সুর,ভয়ানক জীবনের প্রাণী সেই ত ভিখারী।
উদ্ভমে পথ চলা সাহসী এক যোদ্ধা ভিক্ষু আমি।
ভিখারী জীবন পরনির্ভরশীল,
ভিক্ষুর জীবন আত্মনির্ভর।
তুমি ভাবো -আমি ভিখারী।
আসলেই আমি- ভিক্ষু।
কাল্পনিক ভয়ে অস্তির তোমার মন,
আমি দেখি শুধু চারিদিকে সাহায্যকারী।
ডোবা পুকুরের মতো স্রোতহীন ভিখারীর জীবন,
বহতা নদীর মত ধাবমান আমার জীবন।
তুমি ভাবো -আমি ভিখারী।
আসলেই আমি -ভিক্ষু।
মন সংকীর্ণ,নিরানন্দ তোমার জীবন,
মন প্রসারিত,আনন্দময় আমার জীবন।
জীবন আনন্দের পথ খুলে গিয়ে অসীম সাহস ভরে ওঠে মন।
এক অজানা মহাশক্তি নিজের মধ্যে থেকে বেরিয়ে পড়ে।
তুমি ভাবো -আমি ভিখারী।
আসলেই আমি -ভিক্ষু।4 Comments
Friends
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
স্মৃতি রানী রত্না
@srratna1990
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Sohel Khondokar
@sodeshi-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
মোঃ তালাল উদ্দিন
@talal3944
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman


অভিনন্দন!