-
নান্দী
মোঃ আমজাদ হোসাইন
=================
সূচনায় স্মরি তোমায় করেছি শুরু,
সপ্তাকাশ তোমারি সৃজন;-
যেমন মরু!!
অখিল; নিখিল নতজানু কায়ে
তোমার স্তুতি গায়,
সিরাত-সুরাত সজ্জিত হয়ে
নন্দিত অধিত্যকায়।
তোমার মহিমা মায়ায়।
★★★
অক্ষিপটে ধূসর দেখি হিমাচল
লীলাচঞ্চল মোহনায়,
হিরণ্য-রজত কালিমা অাভায়
অংশু মেঘের ভেলায়।
রজত মঞ্চের মজনু আমি!
তন্দ্রালু ঘোরে বিভোর,
আছন্ন তিমিরে গিলেছে আকল,
তিমির টুটে ভোর।
নিকুচি অঙ্গে দ্রোহের আঁচড়
সুকুচি কল্যভাগ,
কর্ণদ্বোরে দামামা বাজে
বিধাতার অনুরাগ।
পুষ্পকাঞ্চন গুলশান ঘিরি
অদিতির রেখাপাত,
আপন ললাট আপন কর্মে
বয়ে আনে অভিসম্পাত।
নিকারি বেশে নিখিল বুকে
চলাচল করি অম্বর বুকে,
বিকিকিনি করি মিথ্যের বোল,
নিধনযজ্ঞে ললাট রুখে।
অঘোর নিঁদের ঘোর কাটিয়ে
করবো আবার শুরু,
নান্দী হবো তোমার তরে
ঝিলিক যেমন মরু।7 Comments
Friends
Eiasin Arafat
@eiasin-arafat
পারভেজ মনিরা
@parvez-monera
শরিফ কবিরাজ
@sharifkobiraj
Al-Masud
@al-masud
সৃষ্টি
@premdevota
Drako Shajib
@drako
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
মোঃ আশেকী এলাহী
@md-asheki-elahi
অঙ্কন সমাপিকা
@ankanparvezgmail-com


কবির রংতুলিতে আকা নান্দনিক কবিতা। স্বাগতম কবি, শুভেচ্ছা নেবেন।