-
আজকে বৃষ্টিটা থামবে কিনা জানিনা
আজকে বৃষ্টির দিন মন যেন কেমন করে,
ঘরের ভিতর আটকে আছি অনেকক্ষন।
বৃষ্টি ঝরার শব্দ আমার ভালো লাগে,
সে শব্দ আজকে কিছুতে ভালো লাগাতে পারছি না।
মন চাইছে বাইরে যেতে,
ইচ্ছে করছে শিল্পকলা একাডেমির সামনে দাঁড়াই,
দেখা হোক প্রিয় মানুষের সাথে,
চা খাই ধূমপান করি,
নানা কথায় কাটুক সময়।
আজকের বৃষ্টিটা থামবে কিনা জানিনা,
স্মৃতিতে কত কথা উকি দেয়,
মনে পরছে মা বাবার কথা,
চোখ পানিতে ভিজে গেল,
তারা আর পৃথিবীতে নেই,
নিরাকার সৃষ্টিকর্তা আমার মা বাবাকে বেহেস্ত দান করুন।
মানুষের মুখে শুনেছি মা বাবা মারা গেলে সন্তান একা হয়ে যায়,
আমার একা লাগে না, সৃষ্টিকর্তা রয়েছেন।
মাঝে মাঝে বাবা মার ছবিটা দেখি,
চোখ ভিজে যায় কিনা জানিনা,
ছবিতে বাবা মা হাসি মুখে বসে আছেন,
দেখেই মনে হয় সুখী দম্পতি।
মনটা ভালো হয়ে যায়।
আজকের বৃষ্টিটা থামবে কিনা জানিনা,
যদি থামে বাইরে যাব,
পিচ ঢালা রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে বেড়াব মন চায় যতক্ষন।3 Comments
Friends
Ali Sohel
@ali-sohel
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
মনজুরুল ইসলাম
@muktomanbangali
ruba
@ruba91
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Drako Shajib
@drako
Jubayer Al Mahmud
@jubayer


বাংলা কবিতার বিরাট অনুসঙ্গ বৃষ্টি। বৃষ্টিতে ভিজে স্মৃতিকাতর হই। অভিনন্দন কবিকে।