Profile Photo

Riyad Hasan SheikhOffline

  • Riyad
  • Profile picture of Riyad Hasan Sheikh

    Riyad Hasan Sheikh

    4 years, 1 month ago

    অস্তিত্ব”
    >>রিয়াদ
    এক রহস্যময় অন্ধকার থেকে জন্ম আমার
    একদিন আবার মহাস্রোতে বিলীন হয়ে যাব
    তখন হয়তো জানবই না
    এই আমার অস্তিত্ব ছিলো।
    সোল্লাসে বিচরণ করে বেড়াতাম
    বিশ্ববিধাতার অপরূপ চারণভূমি
    আমি উপভোগ করতাম ভোরের আকাশ
    শ্রাবণ মেঘকে হাতে ছুঁতে চাইতাম
    হেমন্তের কাশফুল আমাকে পুলকিত করতো।
    নারীর আশ্চর্য রূপ দেখে
    আমি কেঁপে উঠেছিলাম কামনায়
    বহুবার সে তৃপ্ত করেছিলো
    আমার কামনার বাসনা।
    কখনো আবার,
    অতৃপ্ততার অপূর্ণতা নিয়ে গুমড়ে মরেছি।
    কাউকে একদিন ভালোবাসতাম
    তাকে একটি নজর দেখার আকাঙ্খা
    কামনার তৃপ্ততাকেও ছাপিয়ে গিয়েছিলো।
    শূন্য থেকে উৎপত্তি আমার
    আবার সে অন্ধকারেই বিলীন হয়ে যাবো
    এ যেন গভীর ঘুমের মধ্যে
    ক্ষণিকের জন্য চোখ মেলে তাকানো
    দুই অন্ধকার জগতের মাঝে
    সামান্যটুকু আলোর রেখা
    আমি একদিন ডবই ভুলে যাবো।

    5
    2 Comments
Skip to toolbar