Profile Photo

Rana ZamanOffline

  • RanaZaman
  • Profile picture of Rana Zaman

    Rana Zaman

    5 years ago

    গ্রাসচক্র
    রানা জামান

    রোগী বৃদ্ধি পেতে থাকলে হাসি
    ঠেকে কানে ডাক্তারের
    লাশের মন্দায় ডোম রোষে
    কাটে নিজের শরীর

    আমি জিমে থেকে হৃষ্টপুষ্ট
    করে রাখছি আপন গা

    ডাক্তারের শ্যেন দৃষ্টি থেকে বেঁচে
    পড়ে যাই পুলিশের নীল নক্সায়
    একদিন বাজারের ব্যাগ ঘেটে
    পেয়ে যায় ‘খাত’ ট্যাংরা মাছের উদরে
    থানার হাজত থেকে চলে যাই
    ডাক্তারের স্ট্যাথোর থাবায়

    এরপর হতে পুলিশের প্রয়োজনে
    মাঝে মাঝে চলতে থাকে হাজতবাস
    ক্ষোভগুলো চিবিয়ে আহত করলে
    বাবা-মার অশ্রুজলে ঘুচে পরিতাপ

    এক সন্ধ্যায় ক্রসফায়ারে বেওয়ারিশ
    লাশ হয়ে ডোমের টেবিলে
    ডোমের নিপুণ হাতে ইচ্ছেগুলো
    ছিড়ে ছিড়ে জমে মার চোখের পাতায়

    পুলিশ ডাক্তার ডোমের গ্রাসচক্র
    দেখে তৃপ্তিতে দু’ফোটা অশ্রুপাত।

    4
    4 Comments
    • মন খারাপ হয়ে গেল লেখাটি পড়ে। হয়ত তাতেই কবির স্বার্থকতা।

    • জীবন যেমন মৃত্যুও তেমন আশ্চর্য রহস্যময়। লাশকাটা ঘরে ঘুমায় সে অচেনা বিঘোর। অভিনন্দন কবিকে।

    • অভিনন্দন ‍নিয়মিত লিখুন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 25 December 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar