-
আব্দুল্লাহকে অনেকদিন দেখি না। কারণ সে নানি বাড়ি গিয়েছিল। ফোন দিয়েছিলাম, শুনলাম সে এসেছে তবে নাকি আংকেল আন্টি আসে নাই। সে একাই এসেছে। তার মায়ের দাদি সে বলে বড়মমা বলে ডাকে তিনি মারা গেছেন । তার জানাজা শেষ করে ও মাটি দেওয়া শেষ করে সে চলে এসেছে। কিন্তু তার মা-বাবা ওখানেই রয়ে গেছে। আজ তিন দিন হল। সে বাড়িতে একা। আমিও ছিলাম না । এক জায়গায় গিয়েছিলাম। তো আজ তার কাছে যাই। দেখা নাই অনেকদিন ধরে। দেখা করে আসি। গিয়ে দেখি সবসময়ের মতো বই পড়ছে। গিয়েবললাম কেমন আছিস, ও বলল আলহামদুলিল্লাহ। তারপরে আমার যা কাজ আমি যার জন্য ওর বাড়িতে বেশি বেশি যাই ।ওর ডাইরি টা দেখতে। ডায়েরির যে পেজ টাই আজকের তারিখ দেওয়া অর্থাৎ 12-5-2022। খুলেই দেখি লেখা “মায়ের চেতনা” আর কিছু চিন্তা না করে পড়তে শুরু করলাম। কারণ আব্দুল্লাহর কবিতাগুলো তার জীবনের সাথে জড়িত। আর আমার তার কবিতাগুলা পড়তে অনেক ভালো লাগে। তাই কোন কিছু চিন্তা না করে পড়তে লাগলাম:-
মায়ের চেতনা
( আব্দুল্লাহ)দুনিয়া নিয়ে এত চিন্তায় ছিলাম,
আশেপাশ দেখতে গিয়ে,
নিজেরটা না দেখিয়া,
মায়ের কষ্ট ভুলেই গেলাম।হায়রে অভাগা সন্তান,
মাকে অবহেলা করে,
জানি সে কষ্ট পাবে,
তাও নিজেকে প্রাধান্য দিতাম।আজ বুঝি মা নেই,
কতইনা জ্বালা,
তিন দিন না থাকায়,
বুঝি কথা ঠেলা।বলতাম তাকে আমি,
সারাদিন করো কি বাড়ি,
কিছু রান্না ও কিছু কাটো দিয়ে বটি,
আজ বুঝি, আজ বুঝি,
সংসারের কাজ নই হালুয়া-রুটি।সত্যিই শুনেছিলাম,
কাছে থাকলে,
বুঝা যায় না মর্ম,
দূরে চলে গেলে,
ভালোবাসা অনন্য।আসলেই আমি ধন্য,
এমন একটি মা পাওয়া,
জানিনা অসাধ্য কি,
তবে বিস্ময়কর আমার জন্য।মারা এমনই হয়,
দুর্ভাগা সন্তান,
তার বুঝে আসেনা,
তাই সে খুশি নয়।মায়ের ভালোবাসা অফুরন্ত ,
তাই তার এত কষ্ট,
এত পরিশ্রম,
সন্তানকে না জানাতো।আজ বুঝে আসে,
যখন মা নেই,
বাড়িতে আমি একা ,
ঘর সব ফাকা ।এখন হয় তার ভালোবাসার আশ্বাস,
আগের কথা ভেবে,
এখন হয় মনে ব্যথা,
উঠে গেছে নিজের উপর থেকে বিশ্বাস।মায়ের চেতনা,
বোঝার সাধ্য আমার নাই,
আমি নগন্য তার কাছে,
আজ লাগছে নিজেকে,
বড় অসহায়।6 Comments
Friends
আশরাফুল আলম রিশি
@rishi
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Motiur Rahman Mizan
@dressed-human
M A Kuddus Hossen
@makuddushossen
রাহেনা বেগম
@rahena-begum
Borno
@biborno
Sheikh Shadi Marjan
@marjan3s
মো আসিফ মাহমুদ
@asif
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir


আপনার উপস্থাপনা খুব সুন্দর! হৃদয়স্পর্শী!