Profile Photo

AymanRakibOffline

  • AymanRakib
  • Profile picture of AymanRakib

    AymanRakib

    4 years, 1 month ago

    →১
    বেশ আগের কথা৷ বিশাল সাম্রাজ্যের অধিপতি সম্রাট একজন ঘোড়সওয়ারকে অফার করলেন,
    — তুমি ঘোড়ায় আরোহন করে সর্বোচ্চ গতিতে ছুটতে থাকো৷ ছুটতে ছুটতে যেখানে তুমি থামবে রাজ্যের সে পর্যন্ত পুরোটাই তোমার হয়ে যাবে৷

    আশ্বারোহী ঘোড়া ছুটালো৷ তার সাধ্যের সর্বোচ্চ গতিতে৷ একবারের জন্যও ঘোড়া থামালো না৷ কারণ, সে থামলে তার রাজ্যের পরিধিও থেমে যাবে৷

    আশ্বারোহী ছুটছে..ছুটছে…
    ক্ষুধায়—পিপাসায় কাতর৷ তবুও ছুটছে…
    ক্লান্ত দেহে প্রাণ ওষ্ঠাগত৷ তবু সে ছুটছে নিরন্তুর…
    একসময় তার শ্রান্ত বদনে নড়বার মত শক্তি রইলো না৷ ক্ষুধায়—যাতনায় পড়ে গেলো ঘোড়া থেকে৷ চোখে—মুখে তার মৃত্যুর ছাপ৷

    হ্যাঁ, সে তার আশার চেয়েও বেশি দুরত্ব অতিক্রম করেছে৷ এখন সে বিশাল সাম্রাজ্যের মালিক৷ কিন্তু এই বিশাল সাম্রাজ্য নিয়ে সে কী করবে? তার প্রাণ ওষ্ঠাগত৷ আস্তে আস্তে মৃত্যু তার কাছে আসছে৷ অতিসত্বর সে মারা যাবে৷ এখন কবরের জায়গাটুকুই কেবল তার! আর বাকিটুকু? আফসোস…

    7
    4 Comments
Skip to toolbar