Profile Photo

Bodrul-Islam-MohsinOffline

  • Bodrul-Islam-Mohsin
  • Profile picture of Bodrul-Islam-Mohsin

    Bodrul-Islam-Mohsin is with G M Harun Rashid

    4 years, 2 months ago

    জীবনের দান
    —— বদরুল ইসলাম মহসিন
    বহু রাত এভার নির্ঘুম কেটেছে
    বহু পথ হেটে এসে আমি আজ ক্লান্ত।
    রৌদ্র জলে ভিজে ভিজে জীবনের সব রঙ্গিন আধ্যায় শেষ।
    সঙ্গিহীন আমি আজ ভিজে একাকার।
    পরিচিত জনতার ভিড়ে আমি আজ অচেনা পথিক
    প্রতিনিয়ত শহরের অলিতে গলিতে হাটছি।
    কিছু করুণা, তৃষ্ণা, বিরহ।
    জীবনের সাথে আত্মার মতো মিশে আছে।
    তোমার যা কিছু নিরন্তর আমাকে দিয়েছো, আমি সব কিছু জমা রাখছি।
    দেখেছি জীবনের গঙ্গা যাত্রার গঙ্গা লহরীর বাস্তব রুপ।
    আর রক্তের রঙ্গে রাঙানো বাসর।
    পৃথিবীর ছেলে বেলা থেকে অধ্যাবদি হাটছি।
    একা নই, হাজার ঠিকানাহীন ক্লান্ত পথিক।
    জীবনের ছেলে বেলা, বার্ধক্যের সাথে মিশবে।
    কিছু পৃথিবীর চির যৌবনের দিশারী।

    7
    2 Comments
Skip to toolbar