-
বিচ্ছেদের সুর
-বশির আহমদহঠাৎ যখন তাদের কথা আমার মনে পড়ে
বুকটা আমার দুমড়েমুচড়ে তপ্ত অশ্রু ঝরে।
জন্মের আগে দাদা গেছে, চাচা গেছে পরে
আমার ভাইও তাদের সাথে আছে মাটির ঘরে।
ভগ্নি দু’টি খেলতে খেলতে শুয়ে আছে পাশে
বিরামহীন কান্না করছে মা তাদের তালাশে।
মায়ের অশ্রু শুকায়নি গো বিলাপ করে কাঁদে
স্মৃতি নিয়ে ডুকরে উঠে ক্ষণিক বাদে বাদে।
মামা গেছে অনেক আগে নির্জনতার নীড়ে
খালা গেছে সেপথ ধরে আসলো নাগো ফিরে।
সেই সে পথ যে এতো নিটোর নানাজানও বুঝে
নানাজানের পথের দিশা দাদি নিলো খুঁজে।
কালবৈশাখী ঝড়ের মতো সীমার আসল উড়ে
কতল করলো ফুফাজানকে কোনো এক ভোরে।
রক্তের দাগের কষ্টের কথা যায়নি কেহ ভুলে
খুনের চিহ্ন নিয়ে গেলেন নিরবতার কোলে!
তারা যদি থাকতো ভবে বলতো কতো কথা
তাদের সাথে আমার এখন খুবই নিরবতা!
কথা বলতে চাই যখনি যাই তাদের-ই কাছে
বুকের ভেতর কম্পন আমার খুব দ্রুত নাচে।
কম্পন থামার আগে আসলো নতুন খবর ভোরে
নানি আমার যাত্রা করছে যাইতে অনেক দূরে।
পরের যাত্রার যাত্রী কে গো জানতে চাইলাম গানে
রব-ই জানেন যাত্রার সময়, কে যাবে শেষ টানে!
পরপারে যাওয়ার সারি লম্বা হচ্ছে রোজ-ই
ইহার পরও তৈরির কথা আমার কয়জন বুঝি?রচনাকাল: ১৮/০৩/২০২২ ইং, মঙ্গলবার।
নোয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ।7 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan




চমৎকার