Profile Photo

Nazmul Huda ParvezOffline

  • nibadito
  • Profile picture of Nazmul Huda Parvez

    Nazmul Huda Parvez

    4 years, 1 month ago

    তুমি কেমন আছ?
    – নাজমুল হুদা পারভেজ
    তারিখ-৩মে’২০২২ইং
    সময়-রাত ৪টা ১৫ মিনিট।
    কেমন আছ তুমি ?
    বেশ ভালো আছি।
    সত্যি বলছ তো?
    অবাক হলাম আমি!!
    কেমন ভালো আছ?
    আমার পাশে বসো।
    এবার কথা বলো-
    চোখে জল কেন?
    বলেছি ভালো আছি
    সুখী নারীদের সাথি
    হাজারে একজন আমি
    সুখে তাই কাঁদি।
    জীবনে যা চেয়েছি
    সব কিছু পেয়েছি।
    মিথ্যে বলছ তবু-
    একথা মানিনা কভু।
    চারিদিকে শোষিত জনগণ
    গৃহবন্দী নারী নির্যাতন,
    কঙ্কালসার কৃষক মরে
    নাই খাদ্য ঘরে।
    তোমার হাতে লাকড়ি
    পাওনি কোথাও চাকরি।
    অভাবী সংসারের দুঃখে
    পূর্ণতায় কেমনে সুখে?
    পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র
    চলছে অর্থনৈতিক দ্বন্ধ।
    ইউক্রেনে মানুষ মরে
    ওরা প্রক্সিযুদ্ধ করে।
    অস্ত্র করে বেচাকেনা
    শুধু স্বার্থের বাহানা
    গণতন্ত্রের ছত্র ছায়ায়
    অনেকে কোটিপতি বনে যায়।
    বিপর্যস্ত আজ মানবতা
    আছে প্রতিবাদী কথা।
    আন্দোলন হয় বেচাকেনা
    একথাও সাবারই জানা।
    রুপ যৌবন বিক্রিকরে
    অর্থ- ক্ষমতা ধরে,
    প্রাসাদে মদের আড্ডা
    সখিনারা অনাহারে মরে।
    ঈদ নাকি কাল?
    তেল, ডাল, চাল
    আছে কি প্রতিটি ঘরে?
    কেউ, নাই তো অনাহারে?
    ক্রয় ক্ষমতা নাই
    দ্রব্যের উচ্চমূল্য তাই,
    রমজান গেল সবে
    বাকি দিনে কি হবে ?
    এরপরও ভালো আছ?
    কেন মিথ্যে প্রবঞ্চনা ?
    তবে প্রশ্ন করো কেন
    সবিতো তোমার জানা।
    আমি ভালো নেই
    তুমিও ভালো নেই
    ভাল থাকার অভিনয়ে
    জীবনটা যাচ্ছে ক্ষয়ে।
    =========

    5
    4 Comments
Skip to toolbar