-
কবিতা-
বুঝল না অমায়
– নাজমুল হুদা পারভেজ
লেখার সময়ঃ- রাত ০২টা ০৯ মিনিট।বিষন্নতায় হৃদয়ের আকাশটা মলিন
চারিদিকে বৃষ্টি ঝরছে অঝোরে।
এ যেন প্রকৃতির কান্না নয়, আমারই।
তবে কি আমিও-
প্রকৃতিতে হয়েছি বিলীন?আমাকে তো কাঁদিয়েছে সে,
ও যে পথে হাঁটতে চেয়েছিল
সে পথে আমি হাঁটিনি বলে।
বুক ভরা অভিমান নিয়ে-
আমাকে না বুঝেই,
আমাকে একা ছেড়ে গেছে চলে।
আমি পাহাড়, নদী, সাগরকে ভালোবাসি
সে কি নদী?
তবে কেন ওর কাছে যেতে চাই?
আমি নীল আকাশ,সবুজ প্রান্তরকে ভালোবাসি।
সে কি আকাশ?
সেতো অনেক দূরে ,কাছে নাই।ভোরের শিশির ভেজা
বকুল ফুল দ’পায়ে মাড়িয়ে,
পায়েলের রিনিঝিনি নিক্বণ তুলে
হৃদয় কাননে সে,
এঁকে গেছে পদ চিহ্ন।
আমার নদী – আকাশ
অবশেষে গেছে হারিয়ে।যে পথে সে হাঁটতে চেয়েছিল,
সে পথে আমি হাঁটিনি।
আমি হাঁটতে চেয়েছিলাম সেই পথ ধরে-
যে পথে কেউ কখনো,কাউকে নিয়ে হাঁটেনি।
যে পথে কেউ কখনও
কারও হৃদয় কাননে আঁকেনি পদ চিহ্ন।
ও বুঝল না আমায়-
বুঝল না, আমার প্রকৃতি-
আর দশ জনের প্রকৃতি থেকে ভিন্ন।
=============7 Comments-
নীল বেদনা কিনা জানিনা। সুন্দর আনুভূকি প্রকাশের জন্য ধন্যবাদ প্রিয় পাঠক@Prithula Zaman
Friends
মোখলেসুর রহমান
@mokhles
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Minhajul Islam
@minhajul-islam
Drako Shajib
@drako
জয় পাটোয়ারী জুন্নুন
@joy
Neel tripura
@neel
Md Ashfak Sayed
@ashfak
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik



আজ বিষণ্ণতা ভর করছে কবির কবিতায়। পথ খুজে পাক ভালোবাসা এই কামনা করি। শুভেচ্ছা নেবেন।