Profile Photo

AymanRakibOffline

  • AymanRakib
  • Profile picture of AymanRakib

    AymanRakib

    4 years ago

    →৫
    বেশ কয়েক বছর যাবৎ বয়োবৃদ্ধ লোকটিকে পর্যবেক্ষণ করছি।আশির কাছাকাছি বয়স। আজানের কয়েক মিনিট আগে যতবার রাস্তায় তাকিয়েছি— দেখেছি, লোকটি লাঠিভর করে টিপিটিপি পায়ে মসজিদের দিকে হাঁটছে। চেহারায় তার প্রশান্তির হাসি..

    তাঁকে দেখলে মৃদু লজ্জামাখা কিছু প্রশ্ন আমায় ফুসলাতো। কিন্তু এক ঝাঁক অপারগতা আর ব্যস্ততা এসে সেই কৌতুহলী পশ্নের উপর আঁচড়ে পড়তো। প্রশ্নগুলো তাঁকে আর করা হতো না।

    তাঁকে দেখতাম— মসজিদ থেকে বাড়িতে ফিরতে। রাস্তায় লোকদের সালাম দিতে। আশ্চর্য হয়ে ঘড়ি দেখতাম— মনে পড়ে যেতো সেই ব্যস্ততার কথা, নামাযের আগে যেটা আমার মনের ভিতরে আমায় বলে যেতো— “তুমি তো এখন ব্যস্ত! নামাযটা ফ্রি হলে পড়ে নিয়ো”..

    আচ্ছা, এই যে কয়েকটা মিনিট— আজান থেকে নামায— সত্যিই কি আমি মহান কোন কাজ করছিলাম? আর যদি করেও থাকি, কয়েক মিনিটের বিরতিতে আর কীইবা ক্ষতি হতো? নামাযের এই সময়টুকু ছাড়া দিনের অন্য সময়ে কাজের প্রতি এই গুরুত্ব কেন থাকে না? কেন আমি নামায পড়তে পারি না—কেন..

    লোকটি ফজরের আজান দিতে মসজিদে যেতো। তাঁর লাঠির খটখট শব্দে আমার ঘুম ভেঙে যেতো।

    শেষরাতের এই আরামের সময়— তাঁর লাঠির খটখট শব্দ দীর্ঘদিন শুনে আসছি। ঝড়বৃষ্টিই বলো আর ঠান্ডা রাত— কখনো এর ব্যতিক্রম হতো না। তাঁর লাঠির শব্দে যখনই আমার ঘুম ভাঙতো— ভাবতাম উঠি।নামায পড়তে হবে। কিন্তু উঠি উঠি আর উঠা হয় না। আবার ডুবে যাই ঘুমে।ছুটে যায় নামায..

    তাঁর ব্যাপারে আমার ধারণা ছিলো— সে হয়তো সারারাত ঘুমোয় না। ফজর পড়ে এসে ঘুমায়। তার তো এমন জুরুরি কোন কাজ নেই যে, সকাল সকাল করতে হবে। অন্যথায় এই সুদীর্ঘ সময়— প্রায় এক যুগ—এভাবে প্রতিদিন একই সময় ফজরের আজান দেয়া কি সম্ভব?

    একদিন সুযোগ হলো লোকটির সাথে কথা বলার। তাঁর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আসলে আমার ধারণা ভুল ছিলো। ফজরের আজান দেয়ার জন্য তাঁকে সারারাত জেগে থাকতে হয় না। বরং তাঁর অন্যান্য আমল-অজিফা পূরণ করার জন্য তাঁকে দেরিতে ঘুমোতে হয়।তারপরও ঠিকসময়ে তাঁর ঘুম ভেঙে যায়।

    সেদিন তাঁর সাথে কথা বলে ঠিক করলাম আজ ফজরের নামায পড়বো! আজ আমার মন আমায় সাঁই দিলো। আজ তো কোন ব্যস্ততা নেই। সকাল সকাল ঘুমিয়ে গেলাম। অন্য দিনগুলোর মত আজো ঘুমে ডুবে গেলাম আর নামায……

    7
    4 Comments
Skip to toolbar