-
***কল্পনার মায়াবী পর্দা***
____________লিপিতেঃ জেড.আর.স্বপন।
তারিখঃ ১৮-০৫-২০২২
কোন এক পড়ন্ত বিকেলে তোমাকে নিয়ে
ভাবতে ভাবতে অবেলায় দিনটা ফুরিয়ে গেলো।
মুহুর্তেই জোনাকিরা দল বেধে সিক্ত করে দিলো
তোমার বিবশ মনটাকে বর্ণিল আলোক ছটায়।
তোমার উচ্ছ্বল চোখে মুখে আলোর ঝিলিক যেন
মেতে উঠেছিলো উদাসী যৌবনের উন্মাদনায়।
অভিমান ভাঙ্গাতে পারিনি এতটুকুন।
শুধু নি:শ্বাসের নীরব শব্দে পরাজিত হয়েছি
অনালাপী আত্মসুখের বাসনায়।
তবুও নিরাশার মাঝে হার মানেনি
অনাদরি যাযাবর মন।
হাজারো একাকীত্বের মাঝেও
তোমার অভিমানী হৃদয়টাকে খুঁজে ফিরেছি
স্মৃতির চাঁদরে ঢাকা আপন নীরবতায়।
তোমারই বিমূর্ত কল্পনার
মায়াবী রূপালী পর্দায়!!
——-@——5 Comments
Friends
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Sourav-Roy
@sourav-roy
শামীমা বিনতে রহমান
@shameema_binte_rahman
তুবা
@zariyaat
নন্দিনী
@nandini-chowdhuri
রতন
@ratan92
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Ruhul Amin
@ruhulamin


অনবদ্য শব্দ চয়ন। খুব ভালো লাগলো।